বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

হতে পারে যে, বিশ্বের মুসলমানদের ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার যে উদ্যোগ চলেছে, সেই ব্যাপারে এখানকার সুসলমানদের কোন রকম সমর্থন দেওয়া বা সাহাষ্য করার অধিকার থাকবে না এবং -এই চুক্তির মধ্যে এই মর্মে কোন শর্ত থাকলে তারা এ বিষয়ে তাদের সমস্ত রকম সাহায্য প্রত্যাহার করে নিতে বাধ্য থাকবে ।” হোসেন আহমদ হিন্দু-মুসলিম সম্পক্িত তার এই নীতির নিরিখে মুসলিম লীগের সাম্প্রদায়িক নীতিকে যাচাই করে এই রায় দিয়েছিলেন যে, মুসলিম: ‘লীগের নীতি যে শুধু সামগ্রিকভাবে ভারতের স্বার্থবিরোধী তাই নয়। এই নীতি কার্যকরী কর! হলে ভারতের মুসলমান এমন কি সারা বিশ্বের মুসলমানদের স্বার্থও বিপন্ন হয়ে পড়বে। , মুসলিম লীগের জন্ম ইতিহাস বর্ণনা প্রসঙ্গে তিনি বলেন, ১৯০৬ সালে ববটিশ সরকারের উদ্যোগে এই প্রতিষ্ঠানটিকে সৃষ্টি করে তোল! হয়েছিল, এ ব্যাপারে আলিগড়ের মহামেডান শ্যাংলে! ওরিয়েন্টাল কলেজের অধ্যক্ষ আরটিবন্ড সাহেবের মারফৎ তারা এই কাজ চালিয়ে যাচ্ছিল। ১৯০৬ সালে ধার! 'সিমলায় সরকারের কাছে ডেপুটেশনে গিয়েছিলেন তারাই ছিলেন মুসলিম লীগ গঠনের আহ্বায়ক মওলানা মহম্মদ, আলীর ভাষায় তারা তাদের হুছুরদের আদেশ তামিল করার জন্ঠই এই উদ্যোগ গ্রহণ করে- ছিলেন। ধনী, জমিদার, সরকারী খেতাবধারী বা চাকুরির উমেদার প্রভৃতি ' উচ্চশ্রেণীর মুসলমান. এই দলের মধ্যে ছিলেন, জনপ্রিয় নেতা বা! জনসেবক রলা যায় এমন লোক এদের মধ্যে ছিল না বললেই চলে । প্রথম পাচ বছরে মুসলিম লীগের যে সমস্ত বাধিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তাদের মূল উদ্দেশ্য ছিল রাজভ্ি প্রদর্শন করা, সকল রকম রাজনৈতিক আন্দোলনের নিন্দা করা এবং সরকারকে অক্ুণ সমর্থন জানানো। তারপরে এদের এই নীতির কিছুটা পরিবর্তন দেখা গেল ।. তার কারণ বৃটিশ সাআজ্যবাদ মুসলমান রাষ্ট্রগুলির স্বার্থ বিরোধী কাজ করে চলেছিল। বলকান অঞ্চলের যু্ধগুলি এবং প্রথম: বিশ্বযুদ্ধের মধ্যদিয়ে বৃটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতের মুসলমানদের অসন্তোষ ব্যাপকভাবে বেড়ে চলেছিলো । যাঁর ফলে মুসলিম লীগকে কংগ্রেসের কিছুটা কাছে এসে রঃ ২০৬

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।