বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

করা উচিত'। তাদের পক্ষে কোন অমুসলমান সম্প্রদায়ের সঙ্গে মিলিত হয়ে রাজনৈতিক" ক্ষমতার অধিকারের প্রশ্ন উঠতেই পারে না। এ সম্পর্কে মাদানি সুস্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে মওছুদীর এই অভিমত স পপর্ণ ভ্রান্ত এবং'তা কোনমতেই গ্রহণ যোগ্য নয়। স্বাধীন ও অবিভক্ত ভারতের গঠনতন্ত্র রচনার ব্যাপারে হোসেন আহমদ মাদানি তার অভিনত স্পষ্টভাবে ব্যক্ত করে গিয়েছিলেন, তার সারাংশ নিম্নে দেওয়া হচ্ছে ১. ভারত একটি প্রজাতাস্তরিক রাষ্ট্রপে গঠিত হবে। এবং এই প্রজাতাপ্রিক রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে নিযুক্ত হবেন। তিনি কার্ষ নির্বাহক বিভাগে সর্বাধিনায়ক বলে গণ্য হবেন । ২. কেন্দ্রীয় সরকারে মুসলমান প্রতিনিধিরা অবশ্যই সংখ্যালঘু হবেন, কিন্ত গঠনতন্ত্রে তাদের ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সুরক্ষিত করবার ব্যবস্থা রাখতে হবে । দেশরক্ষা, বৈদেশিক ব্যাপার, যোগাযোগ ব্যবস্থা, যানবাহন এবং অর্থ কেবলমাত্র এই বিভাগগুলিই বেশ্দ্রীয় সরকারের পরি- চালনাধীন থাকবে । অবশিষ্ট বিভাগগুলির পরিচালনার ভার প্রাদেশিক সরকারগুলির উপর স্থত্ত থাকবে। ধর্মীয় বিষয়গুলি প্রাদেশিক সরকারের হাতে থাকবে। ৩, শিক্ষার বিষয়ট। প্রাদেশিক বিভাগ বলে গণ্য হবে । 8. ইসলামী শরিয়ত ও ইসলামী ফৌজদারী দণ্ডবিধি প্রয়োগ করা বাধ্যতামূলক হবে না। k ৫. দেশের বিভিন্ন সম্প্রদায়ের অংশ গ্রহণের ভিত্তিতে সরকারকে সংগঠিত করে তুলতে হবে। হোসেন আহমদ এ সম্পর্কে সুস্পষ্ট অভিমত ব্যক্ত করেছেন যে সরকার , পরিচালনার ব্যাপারে অংশীদার হওয়ার একটা এক্যের চুক্তিকে কার্যকর করার জন্ত সুলমানদেরও কতগুলি দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। এ সম্পর্কে তিনি ঘা বলেছেন তা হচ্ছে এই “মুসলমানরা যে সমস্ত ব্যাপারে অন্তান্ত সম্প্রদায়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সেই সমস্ত শর্তগুলি তাদের অবশ্য পালনীয়। তার ফলে এমনও ২০৫

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।