পুরুষ ও মেয়েরা সাধারণ কল্যাণ সাধনের উদ্দেশো সম্মিলিত হয়ে থাকে তাকেও “কওম' বলা চলে । ‘কওম’ বললেই যে তাকে ধর্মের ভিত্তিতে গঠিত হতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। কোরান শরীফে শব্দটি কিভাবে ব্যবহার করা হয়েছে? রক্ুলের নিজের ধর্মের লোক এবং তার ধর্সের অবিশ্বাসী লোকদের নিয়েও যে সম্মিলিত জাতি গঠন করা হয়েছিল কোরানে তাকেও “কওম' বলে উল্লেখ করা হয়েছে । কোরানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় নিয়ে গঠিত জাতি সম্পর্কেও 'কওম' শবের ব্যবহার করা হয়েছে। হোসেন আহমদ মাদানি 'কওম' শব্দের যে ব্যাখ্যা দিয়েছিলেন তা যে কতদূর সত, মহম্মদের নিজের জীবন থেকে তার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। মহম্মদ তার পয়গন্বরত্ব প্রাপ্তির চতুর্দশ বর্ষে প্যাগান আরবদের আক্রমণ থেকে মদিন! শহরকে রক্ষা করার জন্য মদিনার মুসলমান ও ইহুদী সম্প্রদায়ের লোকেদের নিয়ে মিলিত ‘কওম’ প্রতিষ্ঠা করেছিলেন। একটি সন্ধি চুক্তির ভিত্তিতে এই “কওম' গঠিত হয়েছিল। এই চুক্তির শর্ত ছিল এই যে মুসলমান ও ইহুদী সম্প্রদায়ের লোকেরা তাদের ধর্ীয় ব্যাপারে স্বাধীনভাবে কাজ করতে পারবে । কিন্তু সমস্ত রকম জাগতিক ব্যাপারে তারা একই ‘কওমের’ লোক বলে গণ্য হবে। কিন্তু ‘মিল্লাত’ শব্দট৷ একমাত্র ধর্মীয় ব্যাপারেই প্রযোজ্য । কাজেই এথেকে একথা সুম্পষ্টভাবে প্রমাণিত হয় যে, ইসলাম' কখনও মুসলমানদের অন্তান্ ধর্মাবলম্বীদের সঙ্গে মিলিত হয়ে এক জাতি গঠনে নিষেধাজ্ঞা জারি করেনি। বরঞ্চ অবস্থা বিশেষে তাকে উৎসাহিতই করেছে। এছাড়! ভারতের মত দেশে এ সম্পর্কে আরও কয়েকটি দিক বিবেচনা করে দেখা দরকার। ভারতের হিন্দু.ও মুসলমান সম্প্রদায়ের লোকেরা প্রধানতঃ একই ংশ থেকে উদ্ভংত। তারা বহু শতাব্দী ধরে একই অঞ্চলে মিলে মিশে বসবাস করে এসেছে এবং তার ফলে তারা একে অপরের চিন্তাধারা ও জীবনযাত্রা প্রণালীর উপর গভীরভাবে-প্রভাব বিস্তার করে এসেছে । তারা একই ' মাতৃভাষায় কথা বলে এবং তারা একই এতিহাস্থত্রে আবদ্ধ । তারা নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অক্ষুন্ন রাখলেও মিলিত জীবন যাপনের মধ্য দিয়ে একই সাহিত্য, একই ললিতকলা, একই সঙ্গীতবিদ্য। অর্থাৎ একই সাধারণ ২০৩
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।