অভিমত এবং কংগ্রেসের প্রতি তার অকুঠ সমর্থনের দরুণ তাকে অনেক বাদ- - 'বিসম্বাদের জালে জড়িয়ে পরতে হয়েছে। এই সমস্যাগুলির মধ্যে হিন্দু-মুসলিম প্রশ্নে তিনি যে একতার নীতির একান্ত সমর্থক ছিলেন সেটাই সবথেকে গুরুতর বিতর্কের সৃষ্টি করে তুলেছিল। তিনি একথা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন ‘যে ধর্মীয় বিভিন্নতা থাকা সত্তেও এদেশের হিন্দু ও মুসলমানকে সম্মিলিত জাতি হিসেবে দাড় করাতে হবে এবং উভয়ের পক্ষে যা কল্যাণকর এমন পন্থা অবলম্বন করে চলতে হবে । এ সম্পর্কে তিনি তার এক বক্তৃতায় বলেছিলেন, আধুনিক জাতিসমূহ বর্ণ বা ধর্সের ভিত্তিতে নয় ভৌগোলিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়ে থাকে । এ,বিধয়ে কৰি ইকবালের অভিমত ছিল এই যে একমাত্র ধর্গকেই জাতী- য়তার ভিত্তি হিসাবে গ্রহণ করা উচিত । এবং ভাষা বা ভৌগোলিক ভিঙির উপর জাতি গঠন করা সর্ধনাশের কারণ | তার মতে এ সম্পর্কে ভাষ!. বা আঞ্চলিকতার উপর নির্ভরতা ইসলাম ধিরোধী চিন্তার পরিচায়ক ॥ তিনি ভার এক প্রবন্ধে লিখেছিলেন যে আরবী ভাষা, তত্ব বা ইসলামী সাহিত্য কোন কিছুর মধ্যেই মাদানীর এই নীতির প্রতি সমর্থন খুঁজে পাওয়া যায় না। তিনি মাদানির পাতিত্য সম্পর্কে অধিষ্ট মন্তব্য করতেও ক্রুটি করেন নি এবং তার কবিতার মধাদিয়়েও ভার প্রতি বিজ্রপবাণ বর্ষণ করেছেন । ইকবালের এই সমস্ত উক্তি.জাতীয়তাবাদীদের পক্ষে গুরুতর ক্ষতির কারণ হতে পারে এই আশংকা করে অনেকে হোসেন আহমদ মাদানিকে এর প্রত্যুত্তর দেবার জন্য অনুরোধ করেছিলেন। এর ফলে তিনি “সম্মিলিত জাতি ও ইসলাম’ শীর্ষক একটি প্রবন্ধের মধ্য দিয়ে এর উপযুক্ত উত্তর প্রদান করেন। তিনি গভীর পাণ্ডিত্যের সঙ্গে এই প্রশ্থটকে ছু'দিক দিয়ে আলোচনা করেছিলেন। ১. কওম শব্দটির অর্থ ও সংজ্ঞ। কি এবং ‘মিল্লাত’ শব্দটির সঙ্গে তার পার্থক্যই বা কি? ২. এ সম্পর্কে কোরান, হাদিস ও ইসলামের ইতিহাস থেকে কি অভিমত পাওয়া যায় । তিনি আরবের প্রাচীন, মধ্যযুণীয় ও আধুনিক শব্দাবলীর অভিধান থেকে “কওম’ শব্দটির অর্থ ব্যাখ্যা করে বলেন যে অন্তান্ত অর্থ ছাড়াও যেখানে ২০২
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।