ভার মতে যারা চিস্তা, বাকা ও কার্ধের মধ্য দিয়ে খোদার ইচ্ছাকে মান্য করে চলে এবং যে কোন মহল থেকে ভার বিরুদ্ধে নির্দেশ দিলে তা পালন করে চলতে অস্বীকার করে চলে তারাই হুচ্ছে সত্যিকারের মুসলমান । এই নীতি অনুসরণ করে চললে অনিবার্ধভাবে এই সিদ্ধান্তে এসে পৌছতে হয়, কোন সত্যিকারের মুসলমান তার স্বাধীনতাকে কোন পাখি শাসকের কাছে বাধা রাখতে পারে না। বিশেষ করে যে মুসলমান বিদ্বেষী শাসক ইসলামের আদর্শ ও জীবন ধারাকেই ধ্বংস করার উদ্দেশ্যে তার আইন ও সর- কারী বিধান রচনা করে থাকে কোন মুসলমানের পক্ষেই কোন অবস্থাতেই তার অধীনতা স্বীকার করে থাকা চলেনা । কাজেই ভারতের উপর বৃটিশ কর্তৃহের অবসানের জন্য যথাসাধ্য চেষ্টা করাই হচ্ছে এখানকার মুসলমানদের ধর্মীয় কর্তব্য। তার রচনাবলীর মধ্য থেকে এমন বহু দৃষ্টান্ত দেখানে। যায় যেখানে তিনি মুসলমানদের ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করবার জন্য এবং ভারতের অন্যান্য সপ্প্রদায়গুলির সাথে এক্যবন্ধ হয়ে এই বিদেশী শাসনের অবসান ঘটানোর জন) উদাত্ত আহবান জানিয়েছেন । এই বিদ্রোহ যে সম্পূর্ণভাবে ন্যায়সঙ্গত ত! তিনি যুক্তি দিয়ে বুঝিয়ে বলেছেন। তার আত্মজীবনী ছুই খণ্ডে প্রকাশিত হয়েছিল । প্রথম খণ্ডে ৩৩৬ পৃষ্ঠার মধ্যে ২০০ পৃষ্ঠায় তিনি বৃটিশ শাসনের ফলে ভারতের যে ধ্বংস স্রক ফলাফল ঘটেছে সেই চিত্রটি তুলে ধরেছেন।- সেই ফলাফলগুলি হুচ্ছে ১, বর্ণগত ও জাতিগত, বৈম্যমূলক নীতি অনুসরণ করে এবং. দেশীয় লোকদের উচ্চ সরকারী পদলাভ থেকে বঞ্চিত করে তাদের অবমাননা ও লাঞ্থনা॥ ২. ভূমি রাজস্ব সংক্রান্ত প্রশাসন ব্যবস্থা এবং দেশীয় লোকদের ব্যবসা-বাণিজ্যে মারাত্মক ক্ষতি সাধনের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক অবস্থার শোচনীয় পরিণতি । ৩. বিচার কার্য পরিচালনার ব্যাপারে যে ভ্রান্ত ব্যবস্থা, গ্রহণ করা হয়েছে তার ফলে মামলা মোকদমা ও ছর্নীতির হার বেড়ে গিয়েছে এবং মামলা পরিচালনা অত্যন্ত ব্যয়সাধ্য হয়ে দাড়িয়েছে । মামলা শেষ করতেও বহু সময় লেগে যাচ্ছে । ৪. আইন প্রণয়নের কাজকে ভারতীয়দের অধিকার বহিভূ্তি করে রাখা হয়েছে। ২০০
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।