বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

নিয়ে গভীরভাবে চিন্তা! করতেন । . ভারতের রাজনীতি ও অর্থনীতি এবং আন্তর্জাতিক বিষয়ে তার যে সমস্ত রচনা আছে, তা থেকে এর যথেষ্ট পরিচয় পাওয়া যায়। ধর্মীয় ব্যাপারে তীর দৃষ্টি ছিল অত্যন্ত গভীর ও উদার। ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাস, এবং মুসলিম দেশগুলির সঙ্গে পাশ্চাত্য শজিগুলির আন্তর্জাতিক সম্পর্কে তার গল্ীর জ্ঞান ছিল। তার মত একাস্ত , ধর্মপ্রাণ একজন মৌলভির পক্ষে এটা কি করে সম্ভব হয়েছিল, সেকথা ভাবতে গেলে বিস্ময়ের অন্ত থাকে না। তবে এটা আমরা অনুমান করতে পারি, বিশ্বের মুসলমানদের মিলনস্থল মক্কায় ১০ বছর ধরে অবস্থান করার ফলে এবং মলিচায় ৫ বছর অবরুদ্ধ জীবন যাপনের মধ্য দিয়ে তিনি বিভিন্ন মুসলমান দেশের রাজনৈতিক মহলের সংস্পর্শে আসার ন্থযোগ লাভ করে- ছিলেন। শুধু তাই নয়, মুসলমান ছাড়াও জার্সানী, অগ্রিয়া, ইতালী প্রভূতি অন্যান্য ইউরোপীয় দেশের রাজনীতিকদের সাথে তার পরিচয় লাভের সুযোগ ঘটেছিল। সম্ভবতঃ তাদের সংস্পশে আসার ফলেই তিনি আস্তর্জাতিক অবস্থা সম্পর্কে এতটা ওয়াকিবহাল হয়ে উঠতে পেরেছিলেন । মাহমুদ আল হাসানের চিন্তাধারার পরিচয় তার গোটাকয়েক বক্তৃতা এবং অনুবতীের লেখার মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। কিন্ত হোসেন আহমদ এমন প্রচুর সংখ্যক রচনা রেখে গেছেন যার মধ্য দিয়ে ভার চিন্তা- ধারা নুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। ধর্মীয় শান্ত্রবেত্ত। হিসেবে তিনি কোরান ও হাদিসকে মানুষের জীবনের পদপ্রদর্শক বলে মনে করতেন কিন্তু ধর্মকে অত্যন্ত ব্যাপক ও উদার দৃষ্টি নিয়ে দেখতেন । তিনি বিশ্বাস করতেন যে ধর্সের ক্ষেত্র কেবলমাত্র ধর্মীয় বিশ্বাস, আরাধনা, অনুষ্ঠান এবং নীতির প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়গুলির উপরেও তার অধিকার প্রসারিত। অসীম ও সসীম বৈষয়িক জগতের মধ্যে কোন বিরোধ নেই। এই দৃষ্টিভঙ্গি আছে বলেই একজন গভীর ধর্মপ্রাণ লোক হওয়া সত্বেও ভার রাজনৈতিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে কখনই বাধেনি। ৯৯৯

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।