হোসেন আহমদ মাদানি হোসেন আহমদ মাদানি ভার কৈশোরে দেওবন্দ শিক্ষা কেন্দ্র শিক্ষার্থী হিসাবে এসেছিলেন, তিমি মাহমুদ আল হাসানের এক প্রিয় ছাত্র ছিলেন। কিন্ত এখানকার শিক্ষা শেষ হওয়ার আগে ভার পিতা ১৮৮৯-৯০ সালে তাকে নিয়ে মক্কায় চলে যান। তারা সেখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন । তখন থেকে যোল বছর বয়স পর্বস্ত হোসেন আহমদ প্রধানতঃ হেজাজে অব- স্থান করতেন তবে মাঝে মাঝে ভারতে আসতেন | মাহমুদ আল হাসান যখন ভারত থেকে মৰু! এলেন তখন পৰ্যন্ত হোসেন আহমদের রাজনীতির সঙ্গে কোন সম্পর্ক ছিলনা । কিন্তু মাহমুদ আল হাসানের সঙ্গে আলাপ আলোচনার ফলে তিনি ভারতের সংগ্রামের দিকে আকৃষ্ট হয়ে পড়লেন। মাহমুদ আল হাসানের প্রিয় শিষ্য এবার তার সহকর্মী ও পরামর্শদাত৷ হয়ে দাড়ালেন । মাহমুদ আল হাসান মক্কায় অবস্থান করে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন । ভার শিষ্য ও দক্ষিণ হস্ত-স্বরূপ মাদানি সে সময় ভারত ত্যাগ করে ভার সঙ্গে যোগাযোগ রক্ষা করে সেই উদ্দেশ্যে আরবের বিভিন্ন অঞ্চলে পরিভ্রমণ করেছিলেন। তাদের কার্যকলাপের দিকে ব্রিটিশ গোয়েন্দার প্রখর দৃষ্টি নিবন্ধ ছিল। প্রথম বিশ্বযুদ্ধের শেষ ভাগে বৃটিশের উদ্কানিতে তুরস্ক সরকারের বিরুদ্ধে মকায় এক বিদ্রোহ ঘটে । এই বিদ্রোহীরা মাহমুদ আল হাসান, আহমদ হোসেন মাদানি এবং তাঁদের দু'জন সঙ্গীকে বটিশের হাতে তুলে দিয়েছিল। বুটিশ সরকার এদের সবাইকে মারাঠা দ্বীপে আটক করে. রাখবার ব্যবস্থা করলেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তাদের সেখানেই আটক থাকতে হয়েছিল । অবশেষে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর বৃটিশ সরকার মাহমুদ আল হাসান ও আহমদ হোসেন মাদানিকে যুক্তি দিয়ে তাদের বোম্বাইতে পাঠিয়ে
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।