কোনদিনই শান্তি ও সাফল্যের মধ্যে দিয়ে জীবন যাপন করতে পারেন নি। দেশকে ভালোবেসেছিলেন বলে তাকে দুঃখ ও অভাবের জীবনই বরণ করে নিতে হয়েছিল । এই কণ্টকময় পথে তার স্ত্রী নিশাত ফাতেমা ছিলেন তার উপযুক্ত জীবন-সঙ্গিণী। কঠিন ছুঃসসয়ের দিনেও তিনি সাহস ও ধৈর্ষের সঙ্গে তার স্বামীকে অন্ুগমন করে চলতেন। সেই কারণেই হজরত মোহানীর মত বেগম মোহানীও অনেকের শ্রদ্ধা এবং তার চেয়েও বেশী লোকের সমালোচনার কেন্দ্র হয়ে দাড়িয়েছিলেন। নিশাত ফাতেমা স্বামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে পর্দার আবরণ ভেঙ্গে প্রকাশ্য রাজপথে বেড়িয়ে এসেছিলেন । সে যুগের অন্রান্ত মুসলমান মহিলাদের পক্ষে এটা একটা অচিস্তনীয় ব্যাপার । সমাজের জ্রকুটিকে তুচ্ছ করে তিনি সাহসের সঙ্গে এই পথে নেমে এসেছিলেন । ১৯২৮ সালে “নেহেরু রিপোর্ট' নিয়ে আলোচনা করার জন্য কলকাতায় এক সর্বদলীয় সম্মেলন আহ্বান করা হয়। মুসলমান সম্প্রদায়ের “চৌদ্দ পয়েন্ট” সম্বলিত দাবী মেনে না নেওয়ার ফলে এই সম্মেলন ব্যর্থতায় পর্যবসিত হয়। এর প্রতিবাদে কংগ্রেসী মুসলমানদের একটি অংশ কংগ্রেস ছেড়ে চলে যান। হজরত মোহানীও তাদের সঙ্গে ছিলেন। এইভাবে কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত এবং দেশের জন্য উৎসর্গীকৃত প্রাণ হজরত মোহানী কংগ্রেস থেকে রিচ্ছক্ন হয়ে পড়লেন। ঠার রাজনৈতিক জীবনে এ-এক করুণ পরিণতি। তারপর ছুটি দশক ধরে সাম্প্রদায়িক উন্মন্ততার ফলে ভারতের রাজনীতির ক্ষেত্রে বহু অঘটন ঘটে চলল। কিন্তু মুসলিম লীগ সম্মেলনে পাকিস্তান প্রস্তাব অনুমোদনের চরম মুহুর্তে হজরত মোহানী তার বিদ্রোহের ঝা নিয়ে এগিয়ে এসেছিলেন। তিনি শেষ পর্যন্ত দৃঢ়তার সঙ্গে এই প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। এই প্রসঙ্গে সম্মেলন নঞ্চে দাড়িয়ে জিন্নাহ সাহেবকে উদ্দেশ্য করে তিনি এই হুশিয়ারী দিয়েছিলেন, 'মিঃ জিন্নাহ, আপনি বুঝতে পারছেন না যে আপনি একদল রাজনৈতিক স্বার্থা- দ্বেখীদের দ্বারা ঘেরাও হয়ে আছেন।' , ভার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়ে তিনি ভারতের গণপরিষদের (Constituent Assembly) সভ্য হিসেবে কাজ করেছেন। - কিন্তু এ ১৯৫
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।