বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

ভারতীয় জনমতের মুখ চাপা দেবার উদ্দেশ্যে ১৯৩৮ সালে সরকার কর্তৃক কুখ্যাত “নিউজ পেপারস, এ্যাক্ট' জারি করা হয়েছিল । এই আইনের বলে হজরত মোহানী কতৃক পরিচালিত পত্রিকাটিতে প্রকাশিত একটি প্রবন্ধের জন্য তার বিরুদ্ধে এক মামল! আনা হল। এই মামলায় তিনি দুই বৎসর সশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। এইবারই তিনি প্রথম দেশসেবার পুরস্কার পেলেন। এই একই ' কারণে ভবিষ্যতে তাকে আরও পাঁচবার কারাবরণ করতে হয়েছিল । হজরত মোহানী চিরদিনই সরূল ও অনাড়ম্বর জীবন যাপন করে গেছেন । উনিশ শতকের কংগ্রেস উচ্চ মধ্যবিস্তদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বিশ- শতকের প্রথম ভাগে কৃচ্ছুতাপুর্ণ সাধনা ও আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা বজায়' রেখে ধীরা কংখ্েসকে সাধারণ মানুষের মধ্যে টেনে নামিয়ে এনে- ছিলেন, হজরত মোহানী তাদের মধ্যে অন্থতম। তার এই আপোসহীন আদর্শের জন্ত কংগ্রেসের নেতাদের মধ্যেও .কারে! কারো সঙ্গে তার সংঘাত ঘটেছিল। সে সময় জিন্নাহ, সাহেব কংখেসের মধ্যে ছিলেন । তার সঙ্গে প্রবল মতবিরোধ .ঘটেছিল। ভার রাজনৈতিক জীবনের শেষ দিন পর্স্ত এই বিরোধিতার অবসান হয়নি । কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসে এক বিষয়ে ভার নাম বিশেষভাবে স্মরণীয় । ১৯২১ সালে কংগ্রেসের আহমেদাবাদ জন্মেলনে তিনিই সর্বপ্রথম পূর্ণ স্বাধীনতার প্রস্তাব উত্থাপন করেছিলেন। সে যুগের পক্ষে এর একটা বৈপ্লবিক, তাৎপর্য ছিল। গান্ধীজী এই প্রস্তাবের বিরোধী ছিলেন। সে সময় কংগ্রেসের মধ্যে তার অখণ্ড প্রভাব। তা সত্বেও তার বিরোধিতাকে অগ্রাহ্য করে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব উত্থাপন করতে হজরত মোহানী বিন্দুমাত্র দ্বিধা! করেন নি। তার এই প্রস্তাব বিপুল .ভোটাধিক্ো পরাজিত হয়েছিল একথা সত্য, কিন্তু তা হলেও তার এই পূর্ণ স্বাধীনতার প্রস্তাব ভবিষ্যতে দিক্‌ নিরূপণের ভূমিকা গ্রহ করে এসেছে । হজরত মোহানী উত্তর প্রদেশের মুসলমান সমাজে স্বদেশী আন্দোলনকে জনপ্রিয় করে তোলার জন্ত -সর্বপ্রথম উদ্যোগী ভূমিকা নিয়ে কাজে নেমে- ছিলেন। এই অপরাধে বারবার ভাকে কারাবরণ করতে হয়। ফলে তিনি ১৯৪

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।