বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

ছর্যোগময় পরিণতি বয়ে নিয়ে আসবে 1" ভারত থেকে বহুদুরে এসেও লর্ড ক্যানিং সেদিন ভবিষাৎ দৃষ্টির পরিচয় দিয়েছিলেন । ডালহাউসি তার কলমের এক খেশচায় প্রথমে অযোধ্যা রাজ্য, পরে একের পর এক দেশীয় রাজ্য গ্রাস করে চলেছিলেন, তার পক্ষে এটা একটু ছুঃসাহসের কাজই হয়েছিল, কেননা এর প্রতিক্রিয়া হিসাবে যে মারাত্মক দুর্যোগ দেখা দিতে পারে সেটা অনুমান করা কঠিন। এদেশে আবহমান কাল থেকে প্রজ্কারা রাজাদের সঙ্গে রাজভক্তি ও আনুগত্যের স্থত্রে বাধা । রাজমহিমায় আঘাত পড়লে এবং তাদের সম্পদ ও মর্ধাদ৷ ক্ষুন্ন হলে সেই আঘাত তাদের বুকেও এসে বাজে । বিদেশী শাসকদের এই অতকিতে আক্রমণ তাদের মনেও বিরূপ মনোভাবের স্থষ্টি করে তুলেছিল । কিন্তু শুধু রাজভক্রি বা আনুগত্যের প্রশ্নই নয়, দেশের বহু সংখ্যক লোক এই অমত্ত রাজা ও তৃম্বামীদের অধীনে কাজ করে জীবিকা নির্বাহ করে এসেছে।: সর্ব ব্যাপারে এদের উপরেই তাদের নির্ভর করে থাকতে হুত। এমন অনেক লোক ছিল যারা এদের অধীনে সৈনিক হিসাবে কাজ করে এসেছে। বংশান্ুক্রমে ঘু্ধবৃত্তিই ছিল তাদের পেশা॥ তাঁদের সামনে জীবিকা! অর্জনের অন্য পথ খোলা ছিল না। এছাড়া ধর্মীয় নেতারা, শিঞ্চাদাত| পণ্ডিত ও আলেমরা, পুরোছিত ও মোল্লা-যৌলবীরা, লেখক, কবি ইত্যাদি জ্ঞানী-গুণী লোকেরা এবং কুশলী শিল্পীরা এই সমস্ত রাজা এবং ভুঙ্কামীদের পৃষ্ঠপোষকতার উপর নির্ভর করেই জীবনযাত্রা নির্বাহ করতেন। এ সমস্ত রাজা ও ভূম্বামীরা তাদের ভূসম্পদ ও ক্ষমতা থেকে বিচ্যুত হওয়ার ফলে তাদের উপর নির্ভরশীল এই সমস্ত লোকেরাও বেকার ও অসহায় হয়ে পড়ল । তাই বিদ্রোহের প্রবল আোতে এরাও আকৃষ্ট হয়ে চলে এসেছিল। কিন্তু এই শেষ নয়, আরও কথা আছে। একটি প্রাচীন ধারাবাহিক সামস্ততান্বিক দেশ সাম্রাজ্যবাদের কজার মধ্যে পড়লে যে অবস্থা হয় তার স্বাভাবিক পরিণতি ঘটে চলেছিল । ব্রিটিশের বাণিজ্য লিপ্দার মত হস্তী এদেশের সনাতনপন্থী গ্রামীণ অর্থ নৈতিক ব্যবস্থাকে পদদলিত করে সবকিছু ভেঙ্গে তছনছ করে চলেছিল । যন্্রশিল্পে উন্নত ইংলও থেকে অবাধে আমদানী ২৩

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।