বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

ইউনিয়নের উদ্ভোগে একটি উর্দ, কবিতার মোশায়রার আয়োজন করা হয়েছিল। হজরত মোহানী-ই ছিলেন তার প্রধান উদ্যোক্তা । এই মোশা- যা শেষ হয়ে যাওয়ার পর কলেজের অধ্যক্ষ থিয়োডোর মরিসন এর কাছে এই খবর গিয়ে গৌছুল যে, যণরা স্ব-রচিত কবিতা আবৃত্তি করেছেন, তাদের মধ্যে কয়েকজন নাকি শালীনতার সীমা লঙ্ঘন করে গিয়েছিলেন। এই ব্যাপারে কৈফিয়ৎ দেবার জন্য অধ্যক্ষের কাছে মোশায়রার মুল উদ্চোক্তা হজরত মোহানীর ভাক পড়ল । এই শালীনতা ভঙ্গের প্রশ্ন নিয়ে অধ্যক্ষ ও হজরত মোহানীর মধ্যে এক তিক্ত বাদানুবাদ ঘটে গেল। এই প্রসঙ্গে হজরত মোহানী সেদিন বলেছিলেন, “স্যার, আমাদের এই কবিরা মানবতার মহান আদর্শে উদ্বদ্ধ। আপনাদের সমাজে এ'রা শালীনতা ভঙ্গের জন্য নিন্দিত হবেন, এটা বিচিত্র কিছু নয়।” মুখের উপর এই জবাব পেয়ে অধ্যক্ষের ক্রোখের সীমা রইল না। তিনি এই ব্যাপারে উপযুক্ত কৈফিয়ৎ দানের জন্য তখনই কলেজের ট্রাস্টি বোর্ডের এক সভা৷ ডাকালেন। এই সভার সিদ্ধান্ত কি হবে তা আগে থেকেই জান! ছিল। ১৯০৩ সাল আলীগড় কলেজের পক্ষে একটি স্মরণীয় বৎসর । এই বছরই সর্বপ্রথম একজন “বিদ্রোহী'কে কলেজ থেকে বহিষ্কৃত করা হয়ে- ছিল । এবার তার জীবনে এক নুতন অধ্যায় নেমে এলো। সে যুগে বি, এ. ডিগ্রীর যথেষ্ট মূল্য ছিল, কিন্তু এই ডিগ্রী তার কোন বিশেষ কাজে এলো! না। সে সময় আইন ব্যবসা ছিল অর্থোপার্জনের সর্বোৎকৃষ্ট পথ। কিন্তু হজরত মোহানী সেই পথে না গিয়ে সাহিত্যের পথকে বেছে নিলেন এবং কংগ্রেসের কাজে আত্মনিয়োগ করলেন। এর ফলে সারাজীবন ধরে ডাকে দারিদ্রের বোঝা টেনে চলতে হয়েছে ।. এ সময় তিনি একটি উর পত্রিকা পরিচালনা করতেন । কংগ্রেস কর্মী হিসাবে তিনি ১৯০৭ সাল পর্যন্ত কংগ্রেসের প্রতিটি বাধিক সম্মেলনে যোগদান করেছিলেন । ১৯০৭ সালে স্ুরাট কংগ্রেস সম্মেলন গোখেলের নরমপস্থী দল এবং তিলকের চরমপন্থী দলের সংঘর্ষের ফলে ছত্রভঙ্গ হয়ে যায়। তিলকের আদর্শে প্রভাবিত হজরত মোহানী চঈরমপন্থীদের সঙ্গে কংগ্রেস ছেড়ে বেরিয়ে এলেন ॥ ১৯৩

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।