বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মোহানী তার আসল নাম ছিল সৈয়দ ফজলুল হাসান। কিন্তু এই. নাম বললে কেউ তাকে চিনবে না। ভারতের রাজনৈতিক ইতিহাসে তিনি হজরত মোহানী নামেই নু-পরিচিত। তিনি ১৮৭৮ সালে উত্তর প্রদেশের উন্নাউ জেলার ‘মোহান’ শহরে জন্মগ্রহণ করেন) ভার কিশোর বয়স থেকে তিনি ‘হজরত মোহানী' ছদ্মনামে কবিতা লিখতেন ।, সেই নামে আজও তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। উন্নত মেধার ছাত্র হিসাবে তিনি তার শিক্ষকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে- ছিলেন। তিনি সরকারী ৰ্বৃত্তি লাভ করে আলীগড় কলেজে এসে ভি হলেন। এখানে অতি অল্পদিনের মধ্যেই তিনি ভার রচনার গুণে এবং এক- জন সংস্কৃতিসেবী হিসাবে সকলেরই মন জয় বরে নিয়েছিলেন। ভবিষ্যতে তিনি যে একজন উচ্চ শ্রেণীর লেখক বলে পরিচিত হবেন, এ বিষয়ে কারুর মনে কোনও সংশয় ছিল না। কিন্তু তরুণ হজরত মোহানীর মূল চিন্তাধারা কোন আদর্শকে লক্ষ্য করে প্রবাহিত হয়ে চলেছে, তার অত্যন্ত পরিচিত যার! তারাও তা কল্পনা করতে পারেনি । সকলের দৃষ্টির অলক্ষ্যে মধ্যরাির গোপন আশ্রয়ে তিনি শ্রীঅরবিন্দ ও বাল-গঙ্গাধর তিলকের রাজনৈতিক সাহিত্যের চর্চায় ডুবে থাকতেন। সে সময় এটাই তার প্রধান আকর্ষণ হয়ে দাড়িয়ে- ছিল। এত গোপনীয়তা কেন? তার কারণ আলীগড় কলেজ কর্তৃপক্ষ বৃটিশ বিরোধী রাজনীতি বা যে কোনও ধরনের প্রগতিশীল রাজনীতিকে বিষ-দৃষ্টিতে দেখতেন। সেই কলেজের এমন একজন জনপ্রিয় ছাত্র যে রাজদ্রোহাত্মক সাহিত্যের মধ্যে মগ্ন হয়ে থাকতে পারে, এমন কথা কেউ ভাবতেও পারত না। একটি বিশেষ ঘটনার মধ্য দিয়ে কলেজ কতৃপক্ষের অতি প্রিয়পাত্র হজরত মোহানীর প্রকৃত স্বরূপটা একদিন প্রকাশিত হয়ে পড়ল । কলেজের স্টুডেন্টস

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।