বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

ছিলেন। দেশপ্রেমের পুরস্কার হিসাবে তাকে কয়েকবার কারাবরণ করতে হয়েছিল। ১৯২৩ সালে তিনি কংগ্রেসের জেনারেল সেক্রেটারীর পদে নিযুক্ত ছিলেন। কংগ্রেস ১৯৩৫ সালে মন্ত্রীত্ব গ্রহণ করলে এই সময় বিহারের কংগ্রেসী মন্ত্রীসভায় তিনি শিক্ষা ও শিল্প বিভাগের মন্ত্রী ছিলেন। তার এই মন্ত্রীত্বের সময় তিনিই সর্বপ্রথম' বয়স্কদের শিক্ষাদান ও গণশিক্ষা পরিচালনার ব্যাপারে পথ প্রদর্শন করেন। | ডঃ মাহমুদ “কুইট, ইণ্ডিয়া* আন্দোলনের সম্পূর্ণ বিরোধী ছিলেন। কিন্তু গান্ধীজীর কথায় তিনি এই প্রস্তাব মেনে নেন। ‘কুইট ইণ্ডিয়া” আন্দোলন উপলক্ষে অন্যান্য কংগ্রেসী নেতাদের মত তাকেও কারারুদ্ধ হতে হয়,। কিন্ত জেলে যাওয়ার পরেও এই আন্দোলন সম্পর্কে তার মনের সংশয় কাটেনি। একদিন ধর্মগ্রন্থ, কোরানের পাতা৷ উপ্টোতেই তিনি এমন একটা শুভ লক্ষণ দেখতে পেলেন, যার ফলে তার মনে এই দৃঢ় বিশ্বাস জগ্মাল যে, বৃটিশ সরকার স্বেচ্ছায় স্বাধীনতা দিয়ে এ দেশ ছেড়ে চলে যাবে। এই প্রত্যাদেশ লাভ করার পর তিনি বড়লাটের কাছে এক চিঠিতে লিখলেন যে তিনি ‘কুইট ইণ্ডিয়া’ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নন এবং এই চিঠির মধ্য দিয়ে তিনি তাকে এই অনুরোধ জানালেন যে, ছিনি যেন পুনরায় গান্ধীজীর সাথে আলাপ আলোচনা শুরু করেন। এই চিঠি পাওয়ার পর সরকার ডঃ মাহযুদকে মুক্তি দিলেন । এর ফলে স্বাভাবিক কারণেই ডঃ মাহমুদ সম্পর্কে কংগ্রেসী মহলে ভুল বোঝাবুখির স্ষ্টি হয়েছিল। ডঃ মাহমুদের পক্ষে এটা যে একট! মস্ত বড় ভুল, সে বিষয়ে কোন সন্দেহ, নেই। পরে অবশ্য ডঃ মাহমুদ নিজেও একথা স্বীকার করেছেন । সুখের কথা, এই ভুল বোঝা- বুঝিটা কেটে যেতে বেশী দিন সময় লাগে নি। -ডঃ মাহমুদ আগেকার মতই কংগ্রেসী মর্ধাদায় প্রতিষ্ঠিত ছিলেন। ১৯৪৬ সালে বিহারের কংখ্রেসী মন্ত্রীসভায় তিনি উন্নয়ন ও যানবাহন বিভাগের মন্ত্রী ছিলেন। ১৯১

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।