বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

সংগ্রামে বিশিষ্ট ভূমিকা গ্রহণ করে এসেছেন । সারা দেশের সাম্প্রদায়িক উদ্নত্ততার আবহাওয়া যতই বিষাক্ত হুয়ে উঠুক না কেন, মওলানা হিফাজুর রহমানকে তা বিন্দুয়াত্র সংক্রামিত করতে পারে নি। জাতীয়তাবাদের আদর্শকে অশীকড়ে ধরে মুসলিম লীগের বিভেদপন্থী নীতির বিরুদ্ধে তিনি বিরামহীন সংগ্রাম চালিয়ে এসেছেন। তার ফলে অন্যান্য জাতীয়তাবাদী মুসলমান নেতাদের মত তাকেও সাম্প্রদায়িক প্রতি- ক্রিয়ার শিকারে পরিণত হুতে হয়েছিল । একদিকে মুসলমান সমাজের ধর্মান্ধ ও বিভ্রান্ত. জনতা, অপরদিকে কায়েমি স্বার্থসম্পন্ন ব্যক্তিদের মিলিত আক্র- মনের ফলে তাকে বহু লাঞ্ছনা ও ছুঃখ বরণ করতে হয়েছে । জাতীয়তাবাদী মুসলমানদের পক্ষে সে ছিল এক অগ্নিপরীক্ষার দিন। মওলানা হিফাজুর রহমান এই পরীক্ষায় স-সম্মানে উত্তীর্ণ হয়েছিলেন। সৈয়দ মাহমুদ ডঃ সৈয়দ মাহমুদ উত্তর প্রদেশের গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার জন্ম ১৮৮৯ সালে। তিনি দেশে থাকতে আলীগড়ে এবং বিদেশে কেমত্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেছিলেন । তিনি ১৯১১ সালে জার্গানীর মুনস্টার বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ:ভি ডিগ্রী লাভ.করেন। পরের বছর জুন মাসে তিনি ইংলও থেকে ব্যারিস্টারী পাশ করেন। ১৯১২ সালে দেশে ফিরে এসে তিনি পাটনা হাইকোর্টে আইন ব্যবসায় শুরু করলেন। ১৯১৭ সালে আ্যানি বেশান্ত কতৃকি পরিচালিত হোমরুল লীগে তার রাজনৈতিক শিক্ষানবীশী শুরু হয়। অতঃপর ১৯১৯ সালে খিলাফত ও অসহযোগ আন্দোলনে যোগদান উপলক্ষে তিনি আইন ব্যবসা: ত্যাগ করে দেশের কাজে নামলেন। তিনি কেন্দ্রীয় খিলাফত কমিটির সেক্রেটারীর পদে নিযুক্ত হয়েছিলেন। সেই সময় তিনি 'খিলাফত ও ইংলও” নামক বইটি. লিখেছিলেন । এই বইটিতে তিনি খিলাফতের ইতিহাস এবং ১৯ শতকের শেষ ভাগের ইঙ্গ-তুরস্ক সম্পর্ক নিয়ে আলোচন! করেছেন। ডঃ মাহমুদ বিভিন্ন সময়ে কংগ্রেসের বিভিন্ন দায়িত্বশীল পদে প্রতিষ্ঠিত ৯৯০

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।