বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

১৯৪২ সালের আগস্ট মাসে 'কুইট ইডিয়া* আন্দোলন শুরু হয়েছিল । এই আন্দোলনের স্ৃচনাতেই সারা ভারতে সমস্ত বিশিষ্ট কংগ্রেস নেতাদের মত আসফ আলীকেও কারারুদ্ধ হতে হয়েছিল । তাকে আহমদনগর ফোর্টে অনির্দিষ্টকালের জনা আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছিল । আহমদনগর ফোর্টের কারাজীবনে তার গুরুতর স্বাস্থ্যভঙ্গ ঘটে । সেই কারণে ১৯৪৫ সালের মে মাসে তাকে মুক্তি দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজ-এর লোকদের বিরুদ্ধে দেশদ্োহিতার অভিযোগে সরকার কতৃক মামলা পরিচালিত হয়। এই মামলায় আসামীদের পক্ষ সমর্থন করার জন্য তুরাভাই দেশাই যে কমিটি গঠন করেছিলেন, আসফ আলী ছিলেন তার সেক্রেটারী । আসফ আলীর স্ত্রী শ্রীমতী অরুণা আসফ আলী ভারতের সবজন-পরিচিত নেত্রী। সোশ্যালিস্ট পার্টর সভ্য হিসাবে তিনি ‘কুইট ইণ্ডিয়া’ আন্দোলনে এক বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেছিলেন। তারপর তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন । এই পার্টির সভ্য হিসাবে এখনও তিনি দিল্লীতে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন । মওলনা িফাজ,র রহমান মওলানা হিফাজুর রহমান দেওবন্দ শিক্ষা কেন্দ্র দার্উল-উলুম এর অপর এক উজ্জ্বল অবদান । তিনি ১৯০১ সালে উত্তর প্রদেশের বিজনোর জেলার সেও হোরা শহরে জন্মগ্রহণ করেছিলেন। বাল্যজীবনে মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা লাভের পর তিনি দেওবন্দের দারউল-উলুমের শিক্ষার্থী হিসাবে যোগদান করেন। মাদানী ও কিফায়েত উল্লাহর মত তিনিও এখানকার অধ্যক্ষ শেখ-উল-হিন্দ মওলানা মাহমুদ আল-হাসান এর কাছ থেকে দেশপ্রেমের অনুপ্রেরণা লাভ করেছিলেন। তারই পদাক্ক অনুসরণ করে তিনি স্বাধীনতা সংগ্রামকে তার জীবনের ব্রত বলে গ্রহণ করে নিয়েছিলেন । স্বাধীনতা সংগ্রামের সৈনিক হিসাবে তিনি জমিয়তুল-উলেমা-ই-হিন্দ ও কংগ্রেসে যোগদান করেছিলেন । তিনি আজীবন কংগ্রেসের নেতৃত্বে স্বাধীনতা ১৮৯

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।