দাড়িয়েছিলেন। তার প্রখর যুক্তির বাণে সরকার পক্ষকে: ধরাশায়ী করে দিয়ে তিনি এই মামলায় বেকন্থুর যুক্তি লাভ করলেন। এর তিন বছর পর অসহযোগ আন্দোলনের সময় আবার তাকে গ্রেপ্তার করা হল । এবার তিনি *১৮ মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। গান্ধীবাদ ও অসহযোগের নীতি সম্পর্কে তিনি ‘গঠনমূলক অসহযোগ’ নামে যে বইটি লেখেন, তাকে গান্ধী- বাদী নীতির আদর্শ হিসাবে গ্রহণ করা যেতে পারে। ১৯২৭ সালে আসফ আলী কংগ্রেসের সেক্রেটারী জেনারেলের পদে নিযুক্ত হন ।' এর তিন বছর বাদে ১৯৩০ সালে তিনি কংগ্রেসের ওয়াকিং কমিটির সভ্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ১৯৩০ সালে আইন অমান্য আন্দোলন উপলক্ষে আবার ঠাকে কিছুকালের জন্য জেলে যেতে হয়। ১৯৩৪ ও ১৯৪৬ সালে তিনি কেন্দ্রীয় আইন সভার সদস্য ছিলেন। এই সময়ের মধ্যে তিনি কখনও পার্টির “চীফ হুইপ," কখনও সেক্রেটারী জেনারেল, আবার কখনও ডেপুটি লীডার হিসাবে কাজ করে এসেছেন । ১৯৩৫ সালে আইন পরিষদের সভ্য থাকাকালে তিনি মিউনিসিপ্যাল. কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং একাদিক্রমে পরবর্তী পনের বছর এই পদে প্রতিষ্ঠিত ছিলেন । হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক এক্য প্রতিষ্ঠার ব্যাপারে আসফ'আলী সব সময়ই সচেতন ও সক্রিয় ভূমিকা গ্রহণ করে এসেছেন। প্রধানতঃ তারই উদ্যোগে এই উদ্দেশ্যে ১৯৩২ সালে এঁক্য সম্মেলন আহ্বান কর! হয়েছিল। কিন্ত হূর্ভাগ্যক্রমে এই সম্মেলন ব্যর্থতায় পর্যবসিত হয় । একজন ধর্স নিরপেক্ষ নেতা হিসাবে তিনি উভয় সম্প্রদায়ের লোকদের বিশেষ শ্রদ্ধার পাত্র ছিলেন । দীর্ঘ পনর বছর ধরে দিলীর সিউনিসিপ্যালিটি নির্বাচনে মুসলিম লীগ ও হিন্দু, মহাসভার প্রার্থীদের প্রতিবারই তার কাছে পরাজিত হতে হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর গান্ধীজীর নেতৃত্বে যে যুদ্ধ বিরোধী আন্দোলন পরিচালিত হয়েছিল, তাতেও তার সক্রিয় ভূমিকা ছিল। সে সময় তিনি কংগ্রেস ওয়াকিং কমিটির সদস্য এবং আইন পরিষদের কংগ্রেস পার্টির সেক্রেটারী পদে নিযুক্ত ছিলেন। নিখিল ভারত কংগ্রেস কমিটির বোম্বাই অধিবেশনে কংগ্রেস বুটিশের যুদ্ধ উদ্ভোগের কাজে সহযোগিতা করবে না, এই মর্দে এক প্রস্তাব গৃহীত হয়। তারই ফলশ্রুতি হিসাবে ১৮৮
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।