বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

কর্তব্য। এজন্য আমাদের জমিয়তের দ্বার যদি বন্ধ করে দিতে হয়, তাহলেও, আমরা এ জন্য অপরের সাহায্য প্রার্থী হতে যাবো না” : স্বাধীনতা লাভের পর রাজনীতির ক্ষেত্র ছেড়ে দিয়ে ধর্মীয় শিক্ষা দানের জন্য দিলীর আমিনা মাদ্রাসার রেকটারের পদ গ্রহণ করেছিলেন। , রাজ- নৈতিক ক্ষমতা বা খ্যাতি লাভের জন্য তার কোন মোহ ছিল না। ১৯৫২ সালের ৩১শে ডিসেম্বর ভিনি দিল্লীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয়। আসফ আলণ আসফ আলী উত্তর প্রদেশের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান । তার জন্ম ১৮৮৮ সালে। কিন্তু তার শিক্ষা জীবন কেটেছিল রাজধানী দিলী শহরে । প্রাথমিক ছাত্রজীবনে তিনি ছিলেন আ্যাংলো-আযারাবিক স্কুলের ছাত্র। এখানে তার ইসলামিক শিক্ষা ও আধুনিক শিক্ষা উভয়ের সঙ্গে সং- যোগ ঘটে। এখানকার পাঠ শেষ করে তিনি কেসব্রিজ ইউনিভারসিটি মিশন কতৃকি পরিচালিত দিলীর সেন্ট স্টিফেন্স কলেজে ভতি হন। এই কলেজ থেকে বি. এ. পাশ করে, তিনি লণ্ডনে চলে ধান এবং সেখানে ১৯১২ সালে ব্যারিস্টারী পরীক্ষায় উত্তীর্ণ হন । ১৯১৪ সালে স্বদেশে ফিরে আসার পর তিনি দিলীতে আইন-ব্যবসায় যোগ দিলেন । সেই সময়ই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার লক্ষণ দেখা দিয়ে- ছিল। তখন থেকেই আসফ আলী ক্রমে ক্রমে রাজনীতির সঙ্গে জড়িত হয়ে পড়ছিলেন। ব্যারিস্টার হিসাবে তিনি বহু বিখ্যাত রাজনৈতিক মামলায় আসামীদের পক্ষ হয়ে লড়াই করে এসেছেন। তাদের মধ্যে ভগৎ সিংএর মামলা অগ্তম । আযানি বেশান্ত কর্তৃক প্রতিষ্ঠিত হোম রুল লীগের মধ্য দিয়ে তার রাজনৈতিক কাজে হাতে খড়ি হয়। পরে গান্বীজীর প্রভাবে তিনি সক্রিয়ভাবে কংগ্রেসের আন্দোলনে যোগদান করলেন । এই সময়ে ১৯১৮ সালে তাকে ভারত রক্ষা আইন অনুসারে গ্রেপ্তার করা হয়। এই মামলায় তিনি ভার নিজের পক্ষ সমর্থন করার জন্য নিজেই আদালতে ৯৮৭

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।