স্বাধীনতা সংগ্রামের কূপ সম্পর্কে কিফায়েত উল্লাহর এই অভিমত ছিল যে, দেশের পরিস্থিতি অনুযায়ী বৃটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র, সংগ্রাম পরিচালনা করা সম্ভব নয়। এ অবস্থায় অহিংস সংগ্রামই এর একমান্র বিকল্প । ১৯২৮ সালে লক্ষৌোতে অনুষ্ঠিত সর্ধদল সম্মেলনকে তিনি একট! ধেখাকাবাজি বলে আখ্যা দিয়েছিলেন। তিনি এ সম্পর্কে সুস্পষ্টভাবে এই অভিমত ব্যক্ত করেছিলেন যে, দেশের সকল সম্প্রদায় যদি তাদের পরস্পরের ভেদ-বিভেদের কথা ভুলে গিয়ে সম্মিলিতভাবে বিদেশী শক্তির বিরুদ্ধে সংগ্রাম না করে,তা হলে এই স্বাধীনতা সংগ্রামের সাফল্যের কোনই অভ্ভাবনা নেই। দেশের সান্প্রদায়িক সমঝোতা সম্পর্কে তিনি মনে করতেন যে, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সংখ্যালঘু সম্প্রদায়গুলির তুষ্টি সাধনের জন্য যথা-সম্তব চেষ্টা করা উচিত। কেননা তা হলেই দেশে স্থায়ী রাজনৈতিক শাস্তি প্রতিষ্ঠা সম্ভব হবে । মুফতি কিফায়েত উল্লাহ মনে করতেন, এদেশে ইসলামিক ধরনের রাষ্ট্র গঠনের চিন্তা নিতান্তই অবান্তব, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনই এখানকার একমাত্র পথ। তিনি ১৯৪০ সালে আজাদ মুসলিম সম্মেলনে এই ঘোষণা করেছিলেন, “ভারত ভৌগোলিক ও রাজনৈতিক দিক দিয়ে অবিভাজ্য । কাজেই এ দেশ জাতি ধর্ম নিবিশেষে সকল সম্প্রদায়ের লোকদেরই মাতৃভূমি, তারা সবাই এ দেশের মালিক । *.. জাতীয়তার দিক থেকে মুসলমানরা সবাই ভারতবাসী । জীবনের সর্বক্ষেত্রে আর সকলের মত তাদেরও সমান অধিকার আছে ।” কিফায়েত উল্লাহ স্বাদেখিকতার প্রশ্নে কোন রকম আপস রফায় রাজী ছিলেন না। ভারত সরকার তার কাছে প্রস্তাব দিয়েছিলেন যে তিনি যদি আইন অমান্ত আন্দোলনে যোগদান না করেন, তাহলে সফদর জঙ্গ মাদ্রাসার মুফতি হিসাবে তার কার্যকাল বাড়িয়ে দেওয়া হবে। কিন্ত কিফায়েত উল্লাহ এই প্রস্তাবকে দ্বণার সাথে প্রত্যাখ্যান করেছিলেন। ১৯৩০ সালে জমিয়ত- ই-উলেমা-ই-হিন্দ: প্রতিষ্ঠানটিকে কঠিন অর্থ সংকটে পড়তে হয়েছিল | তাতেও বিন্দুমাত্র উদ্বিগ্ন না হয়ে তিনি দৃপ্ত কে বলেছিলেন, “আমরা স্বাধী- নত৷ লাভের জন্য সংগ্রাম ক্ষেত্রে এসে দাড়িয়েছি, কিন্তু এজন্য অন্য কারুর উপর আমরা নির্ভর করতে চাইন! । এই স্বাধীনতা সংগ্রাম আমাদের ধর্মীয় . ১৮৬
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।