বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

উল্লাহ এক বুটিশ কর্মচারীর গৃহে বাবুচির কাজ করতেন। সাজাহানপুরের মাদ্রাসায় তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন, পরে উচ্চতর শিক্ষালাভের জন্য দেওবন্দের বিখ্যাত শিক্ষাকেন্দ্র দারউল-উলুমে ভতি হন। এই শিক্ষাকেন্দ্রে অধ্যক্ষ স্বাধীনতার বীর সংগ্রামী মাহমুদ হাসানের কাছে তিনি যে শিক্ষালাভ করেছিলেন, তা তার জীবনে গভীর প্রভাব বিস্তার করেছিল। তারই আদর্শ- কে অনুসরণ করে তিনি তার ভবিষাত জীবন গড়ে তুলেছিলেন । স্বাধীনতা সংগ্রামের অগ্ভতম উজ্জল চরিত্র মণ্লানা আহমদ হোসেন মাদানী ছিলেন তার সহপাঠি বন্ধু। এই ছুই বন্ধু পরস্পরের সাথে হাতে হাত মিলিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েছিলেন । পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে পৌছার আগে পর্যন্ত তারা সক্রিয়ভাবে এই সংগ্রামে অংশ গ্রহণ করে এসেছিলেন । মুফতি কিফায়েত উল্লাহ ধর্মপ্রাণ স্বভাবের লোক ছিলেন। তার কর্স- জীবনে তিনি স্থায়ীভাবে দিল্লীতে বাস করতেন। এখানে তার উদ্ভোগে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান জমিয়ং-ই-উলেমা-ই-হিন্দ-এর প্রতিষ্ঠা হয়। তিনি ১৯১৯-৪২ সাল পৰ্যন্ত এই প্রতিষ্ঠানের সভাপতির পদে প্রতিষ্ঠিত ছিলেন। } কিফায়েত উল্লাহ ভারতীয় কংগ্রেস কর্তৃক পরিচালিত জাতীয় আন্দোলনে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছিলেন। তিনি নিখিল ভারত কংগ্রেস কমিটির সভ্য ছিলেন। ১৯৩১ সালে দিল্লীতে আইন অমান্য আন্দোলন পরিচালনার পূর্ণ দায়িত্ব তার উপর ন্যস্ত কর! হয়েছিল। তিনি প্রথমবার ১৯৩০ সালে লবণ আইন ভঙ্গ এবং দ্বিতীয়বার দিল্লীতে আইন অমান্য আন্দোলন পরিচালনার অভিযোগে গ্রেপ্তার হন। দেশ সেবার পুরস্কার হিসাবে তাকে আড়াই বছর কাল কারা-জীবন যাপন করতে হয়। কিফায়েত উল্লাহ এ কথা গভীরভাবে বিশ্বাস করতেন যে, ধর্মীয় স্বাধী- নতা ও রাজনৈতিক স্বাধীনতা অচ্ছেগ্ সুত্রে আবদ্ধ। মূলত এই চিন্তা থেকেই তিনি রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়াট। তার একাত্ত কর্তব্য বলে মনে করেছিলেন । কিন্তু তিনি ভার নিজের ধর্গ ইসলাম থেকে তিল- মাত্র বিচ্যুতি সহ্য করতে পারতেন না । এমন কি শরীয়ত বিরোধী কাজ বলে তিনি তার নিজের ফটো পর্বস্ত তুলতে দিতেন না। ৯৮৫

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।