প্রথমে যে আখ্যা দেওয়! হয়েছিল, সমস্ত অবস্থ৷ বিচার করে তা ভুল বলে প্রমাণিত হয়েছে। দিনের পর দিন আমাদের বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি যে ঘটনাটিকে প্রথম আমরা কতগুলি তুচ্ছ কারণের অথবা ছুর্ঘটনার ফলে স্থষ্ট বলে মনে করেছিলাম । প্রকৃতপক্ষে এটি এমন এক জাতীয় ঘটনা যার ফলে ইতিহাসে ধুগ পরিবর্তন ঘটে যায়। রাজনীতি- বিদগণ গভীরভাবে চিন্তা করে দেখলে, এর মূল কোথায় তা উপলদ্ধি করতে পারবেন ।" এ প্রসঙ্গে হ্যসটিন ম্যাকারফি লিখেছিলেন, প্রকৃত ঘটনাটি-হচ্ছে এই ভারতের উত্তর ও উত্তর-পশ্চিম অঞ্চলের ব্যাপক এলাকা জুড়ে দেশীয় জাতিগুলি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণ! করেছিল । এটাকে নিছক সামরিক মিউটিনি বললে সত্যের অপলাপ কর হবে। প্রকৃতপক্ষে সৈন্যদের অসন্তোষ, ইংরেজদের প্রতি ঘৃণ্য মনোভাব এবং ধর্মান্ধতা, এই কারণগুলির সংমিশ্রণের ফলেই এই ঘটনার স্থষ্টি হয়েছিল। দেশীয় রাজ্য ও দেশীয় সৈন্যর। এই বিদ্রোহে অংশ গ্রহণ করেছিল। খৃষ্টানদের বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে মুসলমান ও হিন্দুরা তাদের নিজেদের বিরো- ধিত| ও বাদ-বিবাদের কথা একেবারেই ভুলে গিয়েছিল। এই বিদ্রোহ - সম্পর্কে চার্লস বল অভিমত প্রকাশ করেছিলেন, “অবশেষে এই বন্যা প্রবাহ ছুকুল ভাসিয়ে সমগ্র ভারতবাসীর জীবন প্লাবিত করে দিয়ে গেল। তখন আশঙ্কা কর! গিয়েছিল, এই মহাপ্লাবনের ফলে এ দেশ থেকে ইউরোপীয়দের নাম নিশানা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে । তখন এটাও মনে হয়েছিল এই বিদ্রোহের বন্যা অবসানের পর যখন স্বাভাবিক অবস্থা ফিরে আসবে তখন দেশপ্রেমিক ভারত বিদেশী শাসকদের পরিবর্তে কোন এক দেশীয় রাজার আনুগত্য স্বীকার করবে৷" অথচ সেই সময়কার পরিস্থিতিতে এই ধরনের বিদ্রোহ সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক ছিল না, এতে আশ্চর্য হওয়ারও কিছু নেই । লর্ড ক্যানিং এদেশে বড়লাট হয়ে আসার প্রাক্কালে বিলাতে তার বিদায়কালীন ভোজসভায় ভাষণদান প্রসঙ্গে উদ্বিগ্রকষ্ঠে বলেছিলেন, “আমি দেখতে পাচ্ছি ভারতের রাজনৈতিক গগনে একখণ্ড ঘনক্রিষ্ট মেঘ দেখা দিয়েছে, কে জানে এ কোন ২২
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।