বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

বিশ শতকের (দ্বিতীয়: দশকে রাজনৈতিক চিন্তাধারার দিক দিয়ে হাকিম আজমল খানের এক বিরাট পরিবর্তন 'ঘটে চলেছিল। মুসলিম " লীগের সভ্য রাজভক্ত হাকিম আজমল. খান সাম্প্রদায়িকতার সঙ্ধীৰ্ণ গণ্ডী ভেঙ্গে ফেলে স্বাধীনত| সংগ্রামের সংগ্রামীতে রূপান্তরিত হয়ে চলেছিলেন, ভার রাজনৈতিক জীবনে এ এক বৈপ্লবিক রূপান্তর । ভারত সরকার এতদিন পর্যন্ত চিকিৎসা ব্যবসায়ী হাকিম ও কবিরাজদের পেশাগতভাবে যে স্বীকৃতি দিয়ে এসেছেন, ১৯১০ সালে তা প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব করলেন, ভারত সরকার ভারতের দেশীয়, চিকিৎসা বিদ্যাকে উচ্ছেদ করার জন্য মনস্থ করেছেন, একথা! বুঝতে পেরে হাকিম আজমল খান সরকারের প্রস্তাবিত বিলের বিরুদ্ধে আন্দোলন করার জন্য দেশের হাকিম ও কবিরাজদের সংগঠিত করে চললেন । ঠিক এই সময় পৃথিবীর দিগন্তে এক নূতন যুদ্ধের কালোমেঘ দেখ! দিল । ইতালী সাত্রাজ্যবাদী স্বার্থে মুসলিম দেশ ত্রিপলী গ্রাস করে নিল। বৃটিশ সরকার উদাসীন দৃষ্টিতে সমস্ত ঘটনাটিকে তাকিয়ে দেখল, এর বিরুদ্ধে তাদের কোনই বক্তব্য ছিল না।. ত্রিপলীর মুসলিম জনসাধারণের এই অসহায় অবস্থা দেখে ইতালীর এই আক্রমণ এবং বৃটেনের অর্থপূর্ণ নীরবতার জন্য ভারতের মুসলমান বিক্ষু্ধ হয়ে উঠল। মুসলিম বিশের শত্রু এই ইউরোপীয় ' শক্তিগুলিকে প্রতিহত করবার জন্য ভারতের মুসলমানদের মধ্যে এক নূতন জাগরণ দেখা দিল। সেদিন হাকিম আজমল খানও এই আন্দোলনে ঝাপিয়ে পড়েছিলেন । ৫ ইতিমধ্যে প্রথম বিশ্বযুদ্ধের ডক্ক। বেজে উঠল । এই যুদ্ধে তুরস্ক ইংলণ্ডের বিরুদ্ধে জার্গানীর সঙ্গে যোগ দিয়েছিল । এই অবস্থায় ভারতীয় মুসলমানরা খুবই অন্বপ্তিকর অবস্থার মধ্যে পড়ে যান। তার কারণ এই যুদ্ধে এখান থেকে যে সমস্ত মুসলমান সৈশ্যদের পাঠান হতো, তাদের নিজেদের “ধর্মীয় " ভাই’ তুরস্কের মুসলমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছিল। এদিকে যুদ্ধের জরুরী পরিস্থিতির সুযোগ নিয়ে মওলানা আবুল কালাম আজাদ, মওলানা মহম্মদ আলী প্রমুখ নেতাদের আটক করা হচ্ছিল। হাকিম আজমল খান -অস্তান্ট ভারতীয় নেতাদের মত এ পর্যন্ত ইংলগ্ডের পক্ষে ১২

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।