চিকিৎসক হিসাবে সুপ্রতিষ্ঠিত হবার পর তিনি .রামপুর করদ রাজ্যের রাজকীয় চিকিৎসক হিসাবে নিযুক্ত হন। তরুণ হাকিম আজমল খান ইতিমধ্যেই রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন । কিন্তু তা সত্তেও রামপুরের নবাব তার সঙ্গে সম্প্রীতি স্থচক সম্পর্ক রক্ষা করে চলতে বিরত হন নি। রামপুরে থাকতেই স্যার সৈয়দ আহমেদ কতৃক প্রবর্তিত আধুনিক শিক্ষা পরিচালনার ব্যবস্থা তার দৃষ্টিকে বিশেষভাবে আকৃষ্ট করে এবং তিনি আলীগড় কলেজের অগ্ঠতম ট্রাস্টি হিসাবে মনোনীত, হন কিন্তু বিরোধটা দেখা দিল অসহযোগ আন্দোলনের সময় । আলীগড় কলেজ * কতৃপক্ষ বৃটিশ বিরোধী আন্দোলনের ঘোর বিরোধী ৷ কিন্তু হাকিম আজমল খান মনে প্রাণে আন্দোলনের সপক্ষে । ফলে তিনি আলীগড় কলেজের ট্রাষ্টি পদ থেকে ইস্তফ! দিয়ে চলে এলেন ৷ যখন তার বয়স ভিশের উপর সেই সময় থেকে তিনি রাজনৈতিক আন্দোলনে অংশ গ্রহণ করত শুরু করলেন । এই কাজ শুরু হল লেখনী চালনার মধ্যে দিয়ে। -তাদের পরিবারের পক্ষ থেকে “আকমল উল-আক্বর? নামে একটি উদ“ সাপ্তাহিক পঞ্জিকা প্রকাশিত হ'ত । হাকিম আজমল খান এই 'পর্জিকায় নানারকম রাজনৈতিক বিষয়ে প্রবন্ধ ও টাকা-টিঞ্সনি লিখতেন। বিংশ শতাব্দীর পদপাতের সাথে সাথে হাকিম আজমল খানদের পরি- বারে এক নুতন. অধ্যায়ের সুত্রপাত হুল । ইতিপূর্বে এই পরিবারের আর কেউ কোনদিন রাজনীতি নিয়ে মাথা ঘামান্নি। হাকিম আজমল খানই সর্বপ্রথম রাজনীতির ক্ষেত্রে এসে প্রবেশ করলেন এবং দেখতে দেখতে তার নাম সারা ভারতের রাজনৈতিক মহলে সুপরিচিত হয়ে উঠল॥ তার রাজ- নৈতিক জীবনের প্রথমভাগে তিনি একান্তভাবে মুসলমান সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়েই তার রাজনৈতিক কার্যকলাপ শুরু করেছিলেন। কিন্তু পরে দেখা গেল বাস্তবিকপক্ষে এটা! ছিল তার রাজনৈতিক শিক্ষানরিশীর কাল। কাজের মধ্যে দিয়ে রাজনৈতিক চিন্তা ও দৃষ্টিভঙ্গীর উন্নতির ফলে তিনি সাম্প্রদায়িক রাজনীতির সঙ্কীর্ণ গণ্ডী ভেঙ্গে ফেলে সারা ভারতের জাতীয় স্বাধীনতার সংগ্রামে তার জীবনকে উৎসর্গ করলেন। তার রাজনৈতিক জীবনের প্রথম অধ্যায়ে তিনি যখন মুসলিম রাজনীতির ১৮০,
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।