বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

কংগ্রেসে মুসলিম নেতৃত্ব হাকিম আজমল খান সর্বভারতীয় কংগ্রেসী নেতাদের মধ্যে হাকিম আজমল খানের-নাম সুপরিচিত। তার পূর্বপুরুষের! যুগল সত্রাট বাবরের সঙ্গে এদেশে চলে আসেন এবং তখন থেকেই ডাঃ আনদসারীর মত হাকিম আজনল খানের পূর্বসথরীরাও চিকিৎসা ' বিদ্যায় সমগ্র উত্তর ভারতে অসামান্য খ্যাতিলাভ করেছিলেন তার পূর্বপুরুষদের মধ্যে একজন'সআাট আকবরের আমলে চিকিৎসাকে তার পেশা হিসাবে গ্রহণ করেন। তারই, এক বংশধর ছিলেন সম্রাট আওরগজেবের রাজকীয় চিকিৎসক'। তারপর থেকে তাদের বংশধরদের. মধ্যে কেউ কেউ রা চিকিৎসক হিসাবে কাজ করে 'এসেছেন। উঠান এই বিখ্যাত চিকিৎসক বংশের উপযুক্ত ঝংশধর ছিলেন হাকিম আজমল খান। তার জন্ম ১৮৬৩ সালে ।: তার পিতার নাম গোলাম মহম্মদ খান । * শিক্ষার দিক দিয়ে তিনি প্রাথমিক বাধ্যতামূলক কোরান অধ্যয়নের পর বিভিন্ন শিক্ষকের কাছে প্রাচীন দিনের ইসলামী জ্ঞান-বিজ্ঞান শিক্ষা লাভের স্থযোগ লাভ করেছিলেন । নিজস্ব পেশা হিসাবে হাকিম আজমল খান প্রাচীন দিনের এতিহ্য থেকে প্রাপ্ত চিকিৎসা বিদ্যা অর্থাৎ তিবিব ইউনানী শাস্ত্র অধ্যয়ন করেছিলেন । এজন তাকে বাইরে যেতে হয় নি, নিজেদের পরিবারের মধ্যে এই শিক্ষা়তন প্রতিষ্িত ছিল। তখনকার দিনের উচ্চ বংশের 'মুসলমানরা ধর্মভরষ্ট ও আচার ভ্রষ্ট হওয়ার আশঙ্কায় ইংরেজদের প্রতিষ্ঠিত কোন আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেদের পাঠাতেন না। সেই কারণে তরুণ হাকিম আজমল খানকে আধুনিক শিক্ষালাভের সুযোগ থেকে বঞ্চিত হুতে হয়েছিল । পরবর্তীকালে তিনি যখন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত হয়ে পড়লেন, তখন তিনি আধুনিক শিক্ষার মর্স ও. সার্থকতা - বুঝতে পেরে একমাত্র নিজের চেষ্টাতেই ইংরেজী ভাষা আয়ত্ত করে নিয়েছিলেন ।

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।