বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন । তার ফল দাড়িয়েছিল এই তিনি কথায় ও কাজে সুস্পষ্টভাবে বৃটিশ বিরোধী হলেও এবং কংখ্েস নেতৃত্বের মধ্যে অতি অন্তরঙ্গ . মহলের একজন বিশিষ্ট লোক হলেও বৃটিশ আমলাতগ্রের অন্তু লোক- জনদের সঙ্গেও তার পরিচয় ও আনাগোনা ছিল! ফলে তিনি অনেক সময় তাদের কাছ থেকে অনেক গোপন তথ্য সংগ্রহ করতে সমর্থ হতেন, যেটা নানা সময়ে আন্দোলনকে নানাভাবে সাহায্য করেছে। এর দৃষ্টান্ত হিসাবে একটা ঘটনার কথা আগেই উল্লেখ করা হয়েছে। দেওবন্দ শিক্ষা কেন্দ্রে অধ্যক্ষ মাহমুদ আল হাসান সশবঙ্ত বিপ্লবে বিশ্বাসী ছিলেন। প্রথম বিশ্ব- যুদ্ধের সময় তিনি-ও তার সহকর্মীরা সরকারের শ্যেন দৃষ্টিকে এড়িয়ে গোপনে গোপনে দ্রেশের বাইরে ও ভিতরে এক বিপ্লবী অভ্যুত্থানের প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন। কিন্ত কাবুলের আমীর হাবিবুল্লা প্রথমে তাদের সাহায্য করার ভরসা দেওয়া সত্তেও পরে বুটিশ সরকারের কাছে বিপ্লবীদের এই ষড়যন্ত্রের কথা ফাসকরে দেন। ফলে ভারতে ব্যাপক ধরপাকড় শুরু হয়ে গেল। ডাঃ আনসারী সরকারী মহল থেকে এই খবর জানতে পেয়ে সময় থাকতেই মাহমুদ আল-হাসানকে হুশিয়ারী দিয়ে পাঠিয়েছিলেন । তার ফলে এবং তারই সাহায্যে মাহমুদ আল-হাসান গোয়েন্দাদের দৃষ্টিকে ফাকি দিয়ে দেশত্যাগ করে মক্কা পৌছতে সমর্থ হয়েছিলেন । স্বাধীনতা! সংগ্রামের বিশিষ্ট সেনানী ডাঃ মুখতার আহ্মদ আনসারীর ব্যাপক কর্মজীবন জম্পর্কে খুব সামান্য কথা৷ এখানে বলা হয়েছে । তিনি ১৯৩৬ সালের ১০ই মে পরলোক গমন করেন ।

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।