বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

বীজ নিহিত ছিল। কেননা এইবারই ভারতের জাতীয় কংগ্রেস সবপ্রথম পৃথক নিৰ্বাচন ব্যবস্থাকে মেনে নিল, যার জন্য ভবিষ্যতে তাকে এবং দেশ- বাসীকে অতি কঠিন মূল্য দিতে হয়েছে । ডাঃ আনসারী ১৯১৮ সালে দিল্লীতে অনুষ্ঠিত মুসলিম লীগের ৰাথিক সম্মেলনে সভাপতিত্ব করেন। তার সভাপতির ভাষণে তিনি খিলাফতের পুনঃপ্রতিষ্ঠা ও ভারতের স্বাধীনতার জন্য সুস্পষ্ট ও দ্বার্থহীন দাবী জানান । ফলে তার এই সভাপতির ভাষণ সরকারী আদেশে নিষিদ্ধ বলে ঘোষিত হুয়। তখনকার দিনে আরে| অন্যান্য জাতীয়তাবাদী মুসলমানদের মত ডাঃ আনসারীও মুসলিম লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। সেজন্য তাদের জাতী- য়তাবাদের আদর্শ থেকে জঙ্ট হবার কোন কারণ ছিল না। কিন্তু ভারতের রাজনৈতিক ইতিহাসে তিনি চিরদিন কংগ্রেসী নেতা হিসাবে বিশিষ্ট স্থান অধিকার করে এসেছেন। ১৯২০, ১৯২২, ১৯২৬, ১৯২৯, ১৯৩১ ও ১৯৩২ ভারতের স্বাধীনতা সংগ্রামের এই গুরুত্বপূর্ণ সময়গুলিতে তিনি ছিলেন কংখ্েসের সাধারণ সম্পাদক তাছাড়া ১৯২৭ সালে তিনি মাদ্রাজ অনুষ্ঠিত কংখ্রেসের বাধিক সম্মেলনে সভাপতির আসন গ্রহণ করেছিলেন । ১৯২৪ সালে গান্ধীজী কতৃক অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার পর দেশবাসী তাদের ভবিষ্যতের চলার পথ সম্পর্কে দবিধাবিভক্ত হয়ে পড়েন। এই অবসাদময় মুহুর্তে জড়তা কাটিয়ে তোলবার জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন, পণ্ডিত মতিলাল নেহেরু অধিকাংশ কংগ্রেসীদের সমর্থনে কংগ্রেসের মধ্যেই স্বরাজ পার্টি গঠন করে তুললেন। এই পার্টির উদ্দেশ্য ছিল আইন সভায় প্রবেশ করে পদে পদে সরকারের সঙ্গে বিরোধিত! কর! । কিন্তু গান্ধীজী ও তার অনুবর্তীরা এই নীতির বিরোধী ছিলেন। তারা আপাততঃ সরকার- বিরোধিতার মঞ্চ থেকে রে এসে দেশের লোকের মধ্যে গঠনমূলক কার্যে ব্ৰতী হয়েছিলেন। এদের বলা হত “নে! চেঞ্জার'। ডাঃ আনসীরী*এই নে! চেঞ্জার দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন । তি অন্তান্ত কংগ্ৰেসী নেতাদের সঙ্গে এক বিষয়ে ডাঃ 1 আনসারীর একটা বিশেষ পার্থক্য ছিল। চিকিৎসক হিসাবে এবং অত্যন্ত জনপ্রিয় লোক হিসাবে তার ব্যাপক পরিচিতি ছিল, তিনি নানা -কাজে নানা মহলের সঙ্গে ১৭৭

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।