বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

নেতার সংস্পর্শে এসে তিনি রাজনৈতিক কার্ধকলাপের সঙ্গে গভীরভাবে সংশ্লিষ্ট হয়ে পড়লেন। এই সময় তিনি পণ্ডিত মতিলাল নেহেরু, হাকিম আজমল খান ও তরুণ জহরলালের সঙ্গে বন্ধুত্বসূত্রে আবদ্ধ হয়ে পড়েন। ডাঃ আনসারী ১৯১০ সালে লণ্ডন থেকে দেশে ফিরে এলেন । চিকিৎসক হিসাবে তার খ্যাতি ইতিমধ্যেই এতটা ছড়িয়ে পড়েছিল যে তিনি দেশে আসার সাথে সাথে তাকে লাহোর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ গ্রহণের জন্ত আহ্বান করা হয়। কিন্তু তিনি তাতে অস্বীকৃতি জানিয়ে স্বাধীনভাবে দিল্লীতে চিকিৎসা ব্যবসা শুরু করলেন। ১৯২২ সালে তিনি সর্বপ্রথম প্রত্যক্ষভাবে রাজনৈতিক আসরে নামলেন। সে সময়ে ইউরোপে বলকান যুদ্ধ চলছিল। এই বছরেই ডিসেম্বর মাসে যুদ্ধরত, আহত তুর্ক সৈন্যদের সেবা-শুশ্রাধার জন্ত তিনি “আনসারী মেডিকেল মিশন' পরিচালনা করে- ছিলেন । একটা কথা উঠতে পারে, এই মিশন একমাত্র মুসলমানদের উদ্ভোগে গঠিত হয়েছিল এবং বিদেশের মুসলমানদের স্বার্থরক্ষাই ছিল এই সিশনের লক্ষ্য । তাহলেও একথাটা স্মরণ রাখ দরকার এই মিশন পরিচালনার মধ্য দিয়ে ভারতের জনগণ এইবারই সর্বপ্রথম আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের দৃষ্টি প্রসারিত করেছিল । ভারতের রাজনীতির ক্ষেত্রে এটা একটা বিশেষ উল্লেখযোগ্য সময়। রাজনৈতিক মতামত ও লক্ষ্যের দিক দিয়ে কংগ্রেস ও মুসলিম লীগ আর কোনদিন পরস্পরের এত কাছাকাছি আসেনি। কংগ্রেস আর মুসলিম লীগের সদস্যরা নিজ নিজ মঞ্চে দাড়িয়ে একই রকম ভাষণ দিতেন, একই সুরে কথা বলতেন। এমন অনেক দৃষ্টান্ত আছে যেখানে একই লোক একই সঙ্গে ংগ্রেস ও মুসলিম লীগের সভ্য হিসাবে কাজ করে গেছেন। সে বিষয়ে তাদের কোনই বাধা পেতে হত না। এই রকম রাজনীতির পরিস্থিতিতে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ১৯১৬ সালের “লক্ষ প্যাক্ট' সম্পাদিত হয়। এই চুক্তির মধ্যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ও পৃথক নির্বাচনের ব্যবস্থা ছিল। এই চুক্তি সম্পাদনের ব্যাপারে ডাঃ আনসারীর গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল। কিন্তু এই চুক্তি আপাত দৃষ্টিতে সপ্ভাবসম্পন্ন এবং উভয় সম্প্র- দায়ের মধ্যে সম্্রীতিহ্ুভক বলে মনে হলেও এর মধ্যে মারাত্মক বিপদের ১৭৬

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।