বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

ডাঃ মুখতার আহ্মদ আন্সারী ডাঃ আন্সারী ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন সর্বজন পরিচিত নেতা ৷ : তার পুরো নাম ডাঃ মুখতার আহমদ আনসারী । তার পূর্বপুরুষের স্থলতান মহম্মদ বিন তূঘলকের আমলে বাইরে থেকে এদেশে এসে বসতি স্থাগন করেছিলেন । সেই সময় থেকেই তার! সরকারের সামরিক ও বেসাম- রিক বিভাগে বিশিষ্ট পদ অধিকার করে এসেছেন। ডাঃ আনসারী ১৮৮০ সালে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান বর্তমান উত্তর প্রদেশের গাজীপুর জেলার ইউন্ুফপুর গ্রামে । ডাঃ আনসারী তাদের পরিবারের . অন্যাহাদের মত উচ্চশিক্ষার সুযোগ লাভ করেছিলেন। মাদ্রাজ মেডিকেল কলেজ থেকে ডাক্তারী পাশ করার পরই তিনি চিকিৎসাবিদ্যায় উচ্চতর, শিক্ষালাভের জন্ত নিজাম সরকারের বৃত্তি পেয়ে লগুনে চলে গেলেন। সেখানে তিনি চিকিৎস! বিদ্যায় অসাধারণ কৃতিত্বের পরিচয় দেন এবং পর্যায়ক্রমে এল, আর. সি, পি, এম. আর. সি. এস., এম. ডি. এবং এম এস, ডিগ্রী লাভ করেন। ' সর্বশেষ পরীক্ষায় তিনি সর্বোচ্চ স্থান অধিকার করেছিলেন, তার এই কৃতিত্বের ফলে ডাকে লণ্ডনের লফ্‌ হাসপাতালের রেজিষ্টরার-এর পদে নিয়োগ করা হয়। ভারতীয়দের মধ্যে একমাত্র তিনি এই মর্ধাদা লাভ করেছিলেন । এরপর তিনি চ্যারিংক্রস হাসপাতালে ইংলগ্ডের রাজার অবৈতনিক চিকিৎসক ডাঃ বয়েড-এর পরিচালনাধীনে কাজ করার সুযোগ লাভ করেন। এই হাসপাতালে ডাঃ আনসারী শল্য চিকিৎসার ক্ষেত্রে সারা ইংলগে বিশেষভাবে খ্যাতি লাভ করেন। তার এই কৃতিত্বের স্বীকৃতি হিসাবে এই হাসপাতালে 'আনসারী ওয়ার্ড' নামে একটি ওয়ার্ড খোলা হয়েছিল । ডাঃ আনসারী চিকিৎসক হিসাবে খ্যাতিলাভ করলেও সেটাই তার এধান পরিচয় নয়, আমাদের কাছে তিনি স্বাধীনতা সংগ্রামের একজন বিশিষ্ট নেতা হিসাবে সুপরিচিত। গুনে থাকতেই ভারতের কয়েকজন রাজনৈতিক

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।