বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

এগিয়ে চলেছি তখন পিছনে হটে যাবার কোন কথাই উঠতে পারে না যতদিন আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে গিয়ে পৌছুতে না পারি, ততদিন আমাদের আওয়াজ তুলতে হবে, “এগিয়ে চলো, এগিয়ে চলো! 1” ডঃ কিটলু, কোনদিনই ডোখিনিয়ন স্ট্যাটাসের পক্ষপাতী ছিলেন না। বৃটিশ শাসন থেকে মুক্ত পূর্ণ স্বাধীনতাই ছিল ভার একমাত্র লক্ষ্য । ১৯২৯ সালে লাহোরে অন্নষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে পণ্ডিত জহরলাল কংগ্রেসের লক্ষ্য হিসাবে ব্বটিশ শাসন থেকে মুক্ত পূর্ণ স্বাধীনতার প্রস্তাব উত্থাপন করে- ছিলেন। ডঃ কিচলু এই প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন। বর্তমান শতাব্দীর চতুর্থ দশকে মুসলিম লীগের পাকিস্তান আন্দোলন চরম পর্যায়ে উঠেছিল। সে সময় ডঃ কিচলু দেশের মুসলমান জনসাধারণের মধ্যে দেশবিভাগের বিরুদ্ধে অক্লান্তভাবে প্রচারের কাজ চালিয়ে গিয়েছিলেন । তিনি বারবার এই হুশিয়ারী দিয়েছিলেন যে, মুসলিম লীগের দেশ বিভাগের এই দাবীকে 'যদি মেনে নেওয়া হয়, তাহলে জাতীয়তাবাদকে সাম্প্রদায়িকতা- বাদের কাছে আত্মসমর্পণ করতে হবে। অবশ্য তার এই চেষ্টার ফলে দেশ বিভাগকে ঠেকিয়ে রাখা সম্ভব হয়নি। দেশ বিভাগের পর ডিনি গার জঙ্গতুমি ভারতেই থেকে গিয়েছিলেন। স্বাধীনতা লাভের পর কংগ্রেসের জাতীয় ও আন্তর্জাতিক নীতির সঙ্গে নানাদিক দিয়েই তার মতভেদ ঘটেছিল । তার জীবনের শেষ কুড়িটি বছর তিনি সাম্যবাদের দর্শনের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েছিলেন । ফলে কংগ্রেসের নেতারা তাকে আর তাদের আপনজন বলে মনে করতেন না। অবশেষে তিনি কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে ভারতের কমিউনিস্ট পার্টির কার্ধকলাপের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়লেন । সাম)বাদের আদর্শে উদ্,দ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করার ফলে তিনি শীত্রই আস্তজ্তিক কমিউনিস্ট মহলে স্ু-পরিচিত হয়ে উঠলেন। ডঃ ফিচবু ১৯৬৩ সালের অক্টোবর মাসে পরলোকগমন করেন। - ভার মৃত্যুর পূর্বে সোভিয়েত সরকার তার প্রশংসনীয় কাজের জন্ট তাকে সম্মান- জনক পুরস্কারে পুরস্কৃত করেছিলেন । ১৭৪

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।