বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

সাময়িকভাবে বিচ্যুতি ঘটলেও ডঃ কিচলু. শেষ পর্যন্ত জাতীয়তাবাদী আন্দোলনের কক্ষপথে ফিরে এসেছিলেন ।: যে সময় তিনি 'তাগ্রিম' ও “তিবলীগ'-এর ধর্মীয় আন্দোলনে মগ্ন হয়েছিলেন, তখনও তার বিরুদ্ধে কেউ সাং্প্রদায়িকতার অভিযোগ আনতে পারে নি। হিন্দু মুসলিম. এক্যের প্রশ্নে কখনও তার বিচ্যুতি ঘটে নি। রাজনৈতিক মতামতের: দিক দিয়ে তিনি ছিলেন চরমপহ্থী। তার প্রায় প্রতিটি বক্ততাতেই তিনি স্পষ্টভাবেই এই অভিমত প্রকাশ করতেন যে, ভবিষ্যতে কৃষক ও. শ্রমিকরাই হবে এদেশের প্রকৃত মালিক । ডঃ কিচলু সব সময় এই অভিমত প্রকাশ করে এসেছেন যে, অর্থনৈতিক সম্পদ থেকে বঞ্চিত হয়ে থাকলে এ দেশের উন্নতি কখনই হতে পারবে, না । লাহোরে অনুষ্ঠিত কংগ্রেসের ৪৪তম. অধিবেশনে ভাষণ-দান প্রসঙ্গে ভিনি বলেছিলেন, “বৃটিশ জরকারের শাসনাবীনে কি পেয়েছি আমরা? পেয়েছি চরম দারিজ, বেকার 'জীবন, ছুবহ খণের বোঝা, মহামারী, ব্যাধি, ছুভিক্ষ অনাহার আর মৃত্যুর অভিশাপ । বন্ধুগণ, আমাদের ধর্মীয় ও রাজনৈতিক সমস্তাগুলি গৌণ, আমাদের মুল সমস্তা অর্থ নৈতিক। .কিন্ত এই. অর্থনৈতিক মুঞ্জিসাধন করতে হলে আমাদের ভাগ্যকে সম্পূর্ণভাবে আমাদের মিজেদের নিয়দ্বণে নিয়ে আসতে হবে।'’ ভারতের কোনও কোনও জাতীয়তাবাদী নেত৷ স্বাধীনতা লাভের জন্য বৈদেশিক শক্তির সাহায্যের প্রয়োজন আছে বলে মনে করতেন। কিন্ত ‘ডঃ কিচলু এ সম্পর্কে সম্পূৰ্ণ ভিন্নমত পোষণ করতেন। তার দৃঢ় অভিমত ছিল এই যে, ভারতকে: একান্তভাবে তার নিজের চেষ্টাতেই স্বাধীনতা অর্জন করতে হবে। তিনি বলতেন, “পৃথিবীর অন্থান্য যে সমপ্ত জাতি স্বাধীনতা লাভ করেছে, ত! তাদের নিজেদের চেষ্টার দ্বারাই সম্ভব হয়েছে এবং আমরা এ পর্যন্ত রাজনৈতিক যে সমস্ত বিষয়ে সাফল্য লাভ করেছি; তাও আমাদের নিজেদেরই চেষ্টার ফল। আত্ম-নির্ভরশীলতা, আত্ম-বিসর্জন এবং দুঃখ ছর্দশাকে হাসিমুখে বরণ করে নেওয়াই স্ব-রাজ-লাভের একমাত্র পথ 1” গান্ধীজী কতক অসহযোগ আন্দোলন প্রত্যাহারের বিরুদ্বে তিনি তীত্র প্রতিবাদ জানিয়েছিলেন । তিনি প্রায়ই একথ| বলতেন, “আমরা যখন ১৭৩

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।