তিনি নিখিল ভারত খিলাফত কমিটির সম্পাদকের পদে নির্বাচিত হন। ১৯২৪ সালে তিনি ছিলেন ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷ তিনি কিছুকালের জন্য দিল্লী ও পাঙ্জাব প্রদেশের সভাপতি হিসাবেও কাজ করেছিলেন। ১৯২৯ সালে লাহোরে ভারতীয় কংগ্রেসের ৪৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে তিনি অভ্যর্থনা সমিতির চেয়ারম্যানের পদে নির্বাচিত হয়েছিলেন । ৮ ণ তখনকার দিনে কিচলু বক্তা হিসাবে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে” ছিলেন। তার জ্বালাময়ী বক্তৃতা শ্রোতাদের মনে উন্মাদনার স্থষ্টি করে _ তুলত। এই কারণে তার সম্পর্কে সরকারী কতৃপক্ষের মনে একট! আতঙ্কের ভাব ছিল । সেজন্যই যখন তার রাজনৈতিক জীবন সবেমাত্র শুরু হয়েছে, সেই সময় বাংলার>সরকার তার বাংলায় প্রবেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ১৯১৯ সালে গার উপর এই মর্গে এক নির্দেশ জারি হয়েছিল যে, তিনি কোনও জনসভায় বক্ততা দিতে পারবেন না রাজনৈতিক আন্দোলনের জন্য ভাকে বহুধার জেল খাটতে হয়েছিল. তার জীবনের চৌদ্দটি বছর তিনি জেলখানাতেই কাটিয়েছিলেন । গান্ধীজী কতৃক অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর দেশবাসীর মন হতাশা ও অবসাদে আচ্ছন্ন হয়ে পড়েছিল । এই সময় ভারতে রাজনৈতিক ও সাম্প্রদায়িক ক্ষেত্রে নানারূপ দুর্ভাগ্যজনক পরিস্থিতির উদ্ভব হয়। জাতীয়-, তাবাদী নেতাদের মধ্যে এই চিন্তাট। পেয়ে বসে যে, দেশের সত্যিকারের কল্যাণ করতে হলে প্রথমে নিজের সম্প্রদায়ের উন্নতির /দিকে দৃষ্টি দেওয়াটা একান্ত প্রয়োজন । এই, ধরনের চিন্তার ফলে পণ্ডিত মদনমোহন মালব্য ‘হিন্দু সংগঠন'-এর কার্ধে ভার সমস্ত শক্তিকে নিয়োজিত করলেন । স্বামী শরন্ধানন্দ রাজনীতির পথ থেকে দুরে সরে এসে শুদ্ধির কাজ নিয়ে মেতে গেলেন। ডঃ.কিচলুর রাজনৈতিক জীবনেও এর অশুভ প্রভাব এসে ছায়াপাত করেছিল। তিনিও সাময়িকভাবে জাতীয় আন্দোলনের পথ থেকে ভরষ্ট হয়ে মুসলমানদের মধ্যে “তাপ্রিম ও তবলীগ'-এর ধর্মীয় আন্দোলনে সগ্র হয়ে রইলেন। প্রায় ছুই বছরকাল এই ধর্মীয় আন্দোলনের রাছুগ্রাস তাকে জাতীয় আন্দোলনের ক্ষেত্র থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল । ৯৭২,
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।