বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

“জামিয়া মিলিয়া ইসলামীয়া"।. এই জাতীয় বিশ্ববিষ্তালয়টি পরে দিল্লীতে স্থানান্তরিত হয়েছিল। মওলানা মহন্মদ আলী এই জাতীয় বিশ্ববিস্ভালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর নির্বাচিত হয়েছিলেন। নানারূপ কার্যকলাপে ব্যস্ত হয়ে থাকার ফলে এই দায়িত্ব বহন -করে চলতে -না পারলেও তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলেছিলেন। মওলানা! মহম্মদ আলীর চরিত্রের বৈশিষ্ট্য ছিল এই যে রাজনৈতিক বা ধৰ্মীয় ব্যাপারে তিনি যা গভীরভাবে বিশ্বাস করতেন, সেই সমস্ত প্রশ্নে কারো সঙ্গে বিন্দুয়াত্র আপোষ করতে রাজী হতেন না) অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর সাম্প্রদায়িক অবিশ্বাস ও বিরোধের বিষাক্ত আবহাওয়া! সার! দেশকে আচ্ছন্ন করে ফেলেছিলো। তার ফলে তার রাজনৈতিক জীবনে এক কঠিন প্রতিক্রিয়া দেখা দিল। জাতীয় আন্দোলনের বীর সংগ্রামী মওলানা মহম্মদ আলী সাম্প্রদায়িকতার শিকারে পরিণত হয়ে ংখ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন । অথচ এই কংগ্রেসকে ইতিপূর্বে তিনি তার জীবনের অবিভাজ্য অংশ বলে বিবেচনা করতেন এবং একবার তিনি কংগ্রেসের সভাপতির পদেও নির্বাচিত হয়েছিলেন । তার জীবনের শেষ পরিণতি অত্যন্ত করুণ। যে মওলানা! মহম্মদ আলী একদিন ভারতীয় মুসলমানদের হৃদয়রাজ্য অধিকার করে নিয়েছিলেন, টা রাজনৈতিক দৃষ্টিভঙ্গীর বিপরীত প্রান্তে এসে তিনি একেবারেই নিঃসঙ্গ হয়ে পড়লেন। শুধু কংগ্রেস নয়, দেশের অন্যান্য মুসলিম সংগঠনগুলির মধ্যেও তিনি তার প্রভাব হারিয়ে ফেলেছিলেন। এক কথায় বলতে গেলে তিনি রাজনৈতিক জীবন থেকে একেবারে নির্বাসিত হয়ে পড়েছিলেন । তার উপর কঠিন বহমূত্র ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি দিনের পর দিন তার জীবনীশক্তি হারিয়ে চলেছিলেন। তা সত্বেও তিনি ভার লক্ষ্যে পৌছবার প্রচেষ্টা ছাড়েননি । এই লক্ষ্যকে সামনে নিয়েই তিনি ১৯৩০ সালে লগ্নে অনুষ্ঠিত প্রথম গোল টেবিল বৈঠকে যোগদান করেছিলেন। লে সময় তিনি গুরুতর" ভাবে অনুস্থ ছিলেন। এমনি অবস্থায় এই বিদেশ যাত্রার বিপজ্জনক পরিণতি ঘটতে পারে তা জান! সত্বেও. তিনি গোল টেবিল বৈঠকে যোগদান ১৬৯

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।