গ্রেপ্তার করে দিল্লীর নিকটবর্তী মেহেরোলিতে অন্তরীণ করে রাখা হল | পরে তাকে সেখান থেকে মধ্য প্রদেশের ছিন্দওয়ারাতে স্থানাস্তরিত করা হয়েছিল । এখানে তিনি ১৯১৯ সালের শেষ সপ্তাহ পর্যন্ত রাজনৈতিক বন্দী হিসাবে আটক ছিলেন। ছিন্দওয়ারা থেকে মুক্ত হয়ে আসার পর সাংবাদিক মওলানা মহম্মদ আলী জাতীয় নেতা মওলানা মহম্মদ আলীতে রূপান্তরিত হয়ে গেলেন। তারপর থেকে নানারপ রাজনৈতিক কার্ধকলাপের মধ্য দিয়ে তার জীবন কেটেছে । এজন্য বিভিন্ন উপলক্ষে তাকে কারাবরণও করতে হয়েছে। মওলানা মহম্মদ আলী মুসলমানদের নেতা হিসাবে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন বৃটিশ সরকার মুসলিম বিশ্বের প্রতি যে আক্রমণ- মুলক নীতি গ্রহণ করে চলেছিল, তার বিরুদ্ধে ভারতের মুসলমানদের জনমতকে জাগ্রত করে তোলাই ছিল তার উদ্দেশ্য । কিন্তু ছিন্দওয়ারা থেকে মুক্ত হয়ে আসার পর তিনি নিজের ভুলটা বুঝতে পারলেন বুঝতে পারলেন --ভারতের বৃটিশ সরকারের শক্তিকে পর্যুদস্ত করতে না পারলে তিনি তার লক্ষ্যে গৌছুতে পারবেন না। ফলে তিনি কংগ্রেসে যোগ দিলেন এবং অচিরেই কংগ্রেসের অন্যতম জাতীয় নেতা হিসাবে জনপ্রিয় হয়ে; উঠলেন । এই উপলক্ষে তিনি মহাত্মা গান্ধীর গভীর সংস্পর্শে আসেন। তার অনগ- রোধেই গান্ধীজী ও কংগ্রেস নেতারা খিলাফত আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন । অপরদিকে তার কাছ থেকে. প্রেরণা পেয়েই, ভারতের মুসলমানরা গান্দীজীকে তাদের নেতা হিসাবে গ্রহণ করে নিয়েছিল। ১৯২১ সালের অসহযোগ আন্দোলনে তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। আলীগড় বিশ্ববিগ্ালয় চিরদিনই রাজভক্তির পরাকাষ্ঠ। দেখিয়ে এসেছে। এই বিশবিষ্ভালয় যাতে বৃটিশ সরকারের প্রতি আমগত্যের সম্পর্ককে ছিন্ন করে বেরিয়ে আসে সেজন্য মওলানা মহম্মদ আলী বথাসাধ্য চেষ্টা করেছিলেন : ভার এই চেষ্টা সার্থক হয়নি একথা সত্য কিন্তু একেবারে ব্যর্থও হয়নি। আঠার আহ্বানে সাড়া দিয়ে একদল ছাত্র ও অধ্যাপক আলী- গড় বিশ্ববিষ্ভালয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বেড়িয়ে এসেছিলেন । : ১৯২০ সালেই এদের নিয়ে গঠিত হয়ে উঠল আলীগড়ের নতুন জাতীয় বিশ্ববিগ্ভালয় ৯৬৮
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।