বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

পত্রিকা প্রকাশ করলেন। এই সাপ্তাহিক কমরেড উচ্চশ্রেনীর পত্রিকা হিসাবে খ্যাতিলাভ করেছিল । এর মধ্য দিয়ে মওলানা সহম্মদ আলী সাংবাদিক হিসাবে স্থু-প্রতিষ্ঠিত হলেন । এর এক বছর বাদেই ১৯১২ সালের অক্টোবর মাসে “সাপ্তাহিক কমরেড" “দৈনিক কমরেড'-এর রূপ নিয়ে দিল্লী থেকে আত্মপ্রকাশ করল। কমরেড যতদিন পর্বস্ত কলকাতা থেকে প্রকাশিত হচ্ছিল ততদিন তার কারো বিরুদ্ধে কোনও রকম আক্রমণাত্মক ভূমিকা ছিল না। কিন্তু এবার বৃটিশ সরকার তার আক্রমণের মূল লক্ষা হয়ে দাড়ালো । বৃটিশ সরকার যতদিন মুসলিম বিশ্ব বিশেষ করে তুরস্কের বিরুদ্ধে যে সমস্ত আক্রমণমূলক কার্ধকলাপ চালিয়ে আসছিল, দৈনিক কমরেড তার সম্পাদকীয় ও অন্যান্ত প্রবন্ধের মধ্য দিয়ে তার তীত্র প্রতিবাদ চাপিয়ে যেতে লাগল । ভারত সত্রকার ১৯১৫ সালে ভারতীয় প্রেস ত্যাক্ট অনুসারে এই পত্রি- কাটিকে নিধিদ্ধ বলে ঘোষণা করলেন । ১৯২৪ সালে এই: পত্রিকাটিকে আবার প্রকাশ করা হয়েছিল । কিন্তু মণ্ডলানা মহম্মদ আলী তার ভগ্নর- স্বাস্থোর জন্য এবং নান! রূপ রাজনৈতিক কার্যকলাপে জড়িত হয়ে পড়ে- ছিলেন বলে এই পত্রিকাটি পরিচালনার ক্ষেত্রে দৃষ্টি দিতে পারতেন না। তার পরিবর্তে কাজ করার মত উপধুক্ত সহকারী সম্পাদকও ছিল ন1। ফলে এই নতুন পর্যায়ের দৈনিক কমরেড পত্রিকা দুই বছরের বেশী টিকে থাকতে পারে নি। দিল্লীতে চলে আসার পর ১৯১৩ সালে তিনি দৈনিক কমরেডের পাশা- পাশি “হামদর্দ, নামে একটি উর পত্রিকা প্রকাশ করেছিলেন । ইংরেজী পত্রিকাটির মত এই উর্ছ্ট পর্রিকাটিও যথেষ্ট খ্যাতি লাভ করেছিল এবং তার চাহিদাও ছিল প্রচুর । কিন্তু নানারূপ প্রতিবন্ধকতার দরুণ “হামদর্দ' পত্রিকাটিকে নিয়মিতভাবে প্রকাশ কর! সম্ভব হয় নি। ১৯১৩ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত এই পত্রিকাটি, মাঝে মাঝে অ-নিয়মিতভাবে প্রকাশিত হয়ে চলেছিল । মওলানা মহম্মদ আলী তার শ্বালাময়ী লেখনী ও বক্ত.তার মধ্য দিয়ে বৃটিশ সরকারের ভারত ও মুসলিম বিশ্ব-বিরোধী কার্যকলাপের প্রতিবাদে অবিরাম কষাঘাত করে চলেছিলেন। ফলে সরকারের নির্দেশে তাকে ১৬৭

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।