মওলানা মহম্মদ আলী মওলানা মহম্মদ আলী স্বাধীনতা সংগ্রামের একজন সর্বভারতীয় নেতা হিসাবে স্ু-পরিচিত। একথা সত্য যে, প্রধানতঃ ধর্মীয় আদর্শে উদ্দ,দ্ধ হয়ে তিনি রাজনৈতিক: আন্দোলনের ক্ষেত্রে প্রবেশ করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের উপসংহারে তুরস্কে খিলাফত এর পতনের ফলে সারা ভারত- ব্যাপী যে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল, মওলানা মহম্মদ আলীকে তার অগ্রনায়ক বলা চলে। ১৯২১ সালে খিলাফত কমিটি ও কংগ্রেস সম্মিলিতভাবে বৃটিশের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল । সে সময় তিনি একই. সঙ্গে খিলাফত কমিটি ও কংগ্রেসের নেতা হিসাবে ঝুপরিচিত ছিলেন। এই আন্দোলনে ভারতের মুসলমানদের উপর তার অসামান্য প্রভার ছিল। পরবর্তীকালে সাম্প্রদায়িক কারণে রাজনৈতিক আন্দোলনের ‘ পথ খেকে দুরে সরে গেলেও ভারতের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে তার ভূমিকা বিশেষভাবে স্মরণীয় । মওলানা মহম্মদ আলী ১৮৭৮ সালে দেশীয় রাজ্য সামপুরে জন্মগ্রহণ করেছিলেন. তিনি আলীগড় বিশ্ববিদ্যালয়-এর ছাত্র ছিলেন। ১৮৯৬ সালে তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. ডিগ্রী লাভ করেন । এই পরীক্ষায় তিনি সার! প্রদেশে সর্বোচ্চ স্থান অধিকার করেছিলেন । বি.এ. পাশ করার পর তিনি আই. সি. এস. পড়ার জন্য লণ্ডনে গিয়ে- ছিলেন, কিন্তু এই পরীক্ষায় তিনি কৃতকার্য হতে পারেন নি । এরপর তিনি পুনরায় লণ্ডনে যান এবং অনাস’ নিয়ে বি. এ. পাশ করেন । লণ্ডন থেকে ফিরে এসে তিনি রামপুর স্টেটের চীফ এডুকেশন অফিসারের পদে নিযুক্ত হন। কিন্তু সেখানকার পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে তিনি কিছুদিন বাদেই সে চাকুরী ছেড়ে দিয়ে তার বড় ভাই শওকত আলীর কাছে চলে গেলেন। শওকত আলী সে সময় সরকারী আফিম
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।