বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

করে নেয়ার এই প্রস্তাবের পরিণতি হিসাবে পরবর্তীকালে কংঘেঁষ নেতারা ছুইভাগে বিভঞ্ত হয়ে গরিয়েছিলেন। খিলাফত: আন্দোলনের 'নেতীরাও অনুরূপভাবে দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিলেন । তাদের মধ্যে একদল অসহযোগ আন্দোলন এবং গান্ধীজীর নেতৃত্বে আস্থা হারিয়ে ফেলে সরকারের অনুগ্রহ লাভের আশায় ঝুঁকে পড়ল। অপরদল গান্ধীজীর নেতৃত্বকে মান. করে চলল। এইভাবে আন্দোলন প্রত্যাহার করে নেয়ার ফলে সারা দেশের লোকের মন হতাশায় ভেঙ্গে পড়ল। আন্দোলন থেমে গেল বটে, কিন্তু ঘটনা! প্রবাহের গতি সেখানেই থেমে গেল না। এই; হতাশ ও পরাজিত মনোবৃত্তির মধ্য দিয়ে জাতীয় আন্দোলনের দুর্বল স্থানগুলি নগ্রভাবে প্রকট হয়ে উঠল। খেলাফত আন্দোলন মুলত ধর্মীয় আন্দোলন। গান্ধীজীও বহু সমস্তাকে ধর্মীয় দৃষ্টি নিয়ে বিচার করতে অভ্যস্ত ছিলেন। ধর্স ও রাজ- নীতির এই জগাখিচুড়ি ভারতের জাতীয় আন্দোলনের চরম দুর্বলতা । . প্রথম থেকে শেষ পর্যন্ত এই সত্যটি বারবার প্রমাণিত হয়েছে, জাতীয় আন্দোলনের এই অধ্যায়েও এই সত্যটি বড় কঠিনভাঁবে প্রকট হয়ে উঠল। আন্দোলন ও জাতীয় -এক্যে আস্থা হারিয়ে ফেলার ফলে সাম্প্রদায়িক ভেদবুদ্ধি উভয় সম্প্রদায়ের লোকদের মনকে আচ্ছন্ন করে ফেলতে লাগলে! । এখানে দৃষ্টান্ত হিসেবে ছুটি ঘটনার উল্লেখ কর! যাচ্ছে। ভারতের বিখ্যাত বামপন্থী নেত! লালা লাজপৎ রায় এ সময় কংগ্রেস ছেড়ে হিন্দু মহাসভায় যোগ দিয়েছিলেন এবং অসহযোগ আন্দোলনের এক, উজ্জল 'নক্ষত্র ডঃ সাইফুদ্দিন কিচলু সাময়িকভাবে হলেও রাজনীতির পথ পরিত্যাগ করে আজিম ও তবলিগের কাজ আত্মনিয়োগ করেছিলেন । সাম্প্রদায়িতার বিষ- হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের মনকে জর্জরিত করে তুলেছিল, তারই পরিণতি হিসেবে অভূতপূর্ব মিলিত আন্দোলনের পরক্ষণেই দেশের স্থানে -স্থানে সাম্প্রদায়িক দাঙগা-হাঙ্গামা তাদের কুৎসিত ও ভয়াবহ রূপ নিয়ে আত্মপ্রকাশ করেছিল । ১৬৪

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।