বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

১৮৬৫ সালে পাটনায় গ্রেফতারকৃত বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে গ্রথম মামলা শুরু করা হয়। এই নেতাদের মধ্যে ইয়াহিয়া আলীর ভাই আহম- ছুল্লাও ছিলেন। এই মামলায় তাদের সকলের বিরুদ্ধেই দীর্ঘকালব্যাপী কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিলে!। এরপর ১৮৭০ সালে বাংলার মালদহ ও রাজমহলে আরোও কয়েকজন বিড্রোহীর বিচারকার্য চলে। তাদের সকলকেই ঘাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিলো। ১৮৭১ সালে আরোও পাঁচজন নেতৃস্থানীয় সৌলভীকে দণ্ডিত করে নির্বাসনে পাঠানো! হয়। এর ফলে বিদ্রোহের শত, মারাত্মকভাবে বিপর্ষত্ত হয়ে পড়ল। সরকার কিন্তু এতেও নিশ্চিন্ত হতে পারছিলেন না। ভবিষ্যৎ বিদ্রোহের আশংকা থেকে সম্পূর্ণভাবে নিষ্কণ্টক হবার জন্য এবার তারা ধর্মফজী মোল্লা মৌলভীদের শরণাপন্ন হলেন। এ বিষয়ে সরকারকে সাহাধ্য করার মত ধর্মীয় নেতার অভাব হোল না। ভারত সরকারের প্ররোচনায় মক্কার মুফতি এই বিদ্রোহকে নিষিদ্ধ করে ফতোয়া জারি করলেন। এদিকে সেই সুরে সুর মিলিয়ে ভারতের শিয়া সম্প্রদায়ের নেতার! এই জেহাদের বিরুদ্ধে রায় দিলেন। ভারতের উত্তরাঞ্চলের উলেমা সম্প্রদায় এই জেহাদকে অহেডুক বলে আখ্য। দিলেন এবং সর্বোপরি কলকাতার উলেমা সম্প্রদায় ঘোষণা করলেন যে, ভারত 'দার-উল-ইসলাম' অর্থাৎ ইসলামের রাজ্য । অতএব এর বিরুদ্ধে বিদ্রোহ করা ধর্মবিরুদ্ধ কাজ। কলকাতার মোহামেডান লিটারেরি সোসাইটি এ সম্পর্কে বিতর্কের ব্যবস্থা করে পরিশেষে এক পুস্তিকা মারফত এই অভিমত ঘোষণা করলেন যে বৃটিশের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা সম্পূর্ণ অবৈধ কাজ। জৌনপুরের মৌলভী আবছ্ছুল লতিফের মত পণ্ডিত ব্যদ্ধিরাও এ সম্পর্কে একমত ছিলেন । এই সমস্ত ঘটনার ফলে নতুন করে বিদ্রোহ স্থষ্টি করার আর কোনও সম্ভাবনা রইল না। অবশ্য এর দীর্ঘকাল পরেও বিড্রোহের অঙ্গারগুলি সীমান্ত প্রদেশের অভ্যত্তরে সরকারের শ্যেনদৃষ্টির আড়ালে থিক্‌ ধিক্‌ করে ভ্বলছিলো। ২০

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।