এ এক বিস্ময়কর কথা, এই অমানুষিক হত্যাকাণ্ডের .কাহিনী পৃথিবীর লোকের দৃপ্টির অন্তরালে থেকে গেছে । পৃথিবীর কথা কেন, আমাদের দেশের ক'জন লোকই বা এর খবর রাখে ! বন্দী মোপলাদের মধ বহু লোককে আন্দামানে পাঠান হয়েছিল, তাদের বংশধররা আজো আন্দামানের অধিবাসী হয়ে আছে। আন্দোলন প্রত্যাহার এবং প্রতিন্রিয়। সরকার খিলাফত ও অসহযোগ আন্দোলনকে চূর্ণ করে দেওয়ার জ্বন্ত কঠোর দমননীতি প্রয়োগ করে চলেছিল। কিন্তু তা সত্বেও আন্দোলন ভিমিত হওয়া দুরে থাক, ত! তরপ্ের পর তরঙ্গ তুলে ক্রমশ.প্রবলতর হয়ে উঠছিল। সরকারের নিবিচার দমননীতির প্রতিবাদে গান্ধীজী বাদৌলীতে আইন অমান্য আন্দোলন গুরু করেছিলেন। ঠিক এই সময় এক মহা বিপর্যয় ঘটল। জনগণের উত্তেজনা ও বিক্ষোভের উত্তাপ কোন মাত্রায় গিয়ে পৌছেছিল, এই ঘটনা থেকে তার পরিচয় পাওয়া যায়। ঘটনাটা ঘটেছিল, ১৯২২ সালের €৫ই ফেব্রুয়ারী তারিখে, উত্তর প্রদেশের গোরক্ষপুর. জেলার চৌরি- চৌরা শহরে । এই শহরে একটা শোভাযাত্রার সঙ্গে একদল পুলিশের , সংঘর্ষ ঘটেছিল। ক্রুদ্ধ জনতার আক্রমণের হাত থেকে আত্মরক্ষা করার জন্য পুলিশ শেষ পর্ধ্ত থানার মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করল। জনতা! তাতেও নিবৃত না হয়ে আগুন লাগিয়ে সেই থানা ভন্মসাৎ করে দিল। থানার মধ্যে যারা আশুয় নিয়েছিল, তাদের মধ্যে একটি প্রাণীও রক্ষা! পায় নি। অহিংসার নীতিতে দৃঢ় আস্থাবান গান্ধীজীর মনে এই ঘটনা এক গভীর প্রতিক্রিয়ার স্থপ্টিকরল। তিনি অবিলম্বে তার নির্দেশ অন্নুসারে পরিচালিত অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নেবেন বলে স্থির করলেন। কংগ্রেস ওয়াকিং কমিটির সভায় তার এই প্রস্তাব গৃহীত হয়ে গেল, কিন্ত কংগ্রেস নেতাদের মধ্যে সকলেই যে এ বিষয়ে একমত ছিলেন তা নয় । কারাগারের ভিতর থেকে পণ্ডিত মতিলাল নেহরু ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ক্রু হয়ে এই প্রস্তাবের প্রতিবাদ করে পাঠিয়েছিলেন । আন্দোলন প্রত্যাহার
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।