বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

অবস্থাকে আয়ত্তে আনার জন্য সরকারকে সৈন্য, বাহিনী তলব করতে হল। বিদ্রোহকে নিঃশেষে দমন করে দেয়ার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, অক্টোবর মাসের মাঝামাঝি, সমগ্র অঞ্চলে সামরিক আইন জারী হয়ে গেল। কিন্তু তা সত্বেও এই স্বতঃক্ষর্ত বিক্ষোভকে সহজে দমন করা সম্ভব হয়নি। TET একটি বছর কেটে গিয়েছিল। এই বিদ্রোহের পিছনকার মূল কারণ কি, সরকারী মহলেও সে সম্পর্কে মতবিরোধ ছিল। দরিদ্র মোপলা কৃষকদের উপর দীর্ঘকাল ধরে যে অর্থ- নৈতিক শোষণ চলে আসছিল, সেটা যে এর একট! কারণ, সে বিষয়ে কোনই সন্দেহ ছিল না। তবে সরকারের অভিমতে সারা ভারতব্যাপী আন্দোলনের যে উত্তেজনা এর জঙ্থ মুলত দায়ী পুলিশের অত্যাচার, নেতাদের গ্রেফতার, রাজা গোপালাচারী ও ইয়াকুব হাসানের মত নেতাদের এই অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করে দেয়া। তদুপরি খেলাফত আন্দোলনের ধর্মীয় উন্মাদনা এই উত্তেজনাকে আরো ব্যাপক ও গভীর করে তুলেছিল।. , বিক্ষু্ধ জনতা! উত্তেজনার মুহুর্তে যে হিংসাত্মক কার্য করেছিল, স্মুসভ্য সরকারের বর্ধর অত্যাচার তার. সীমাকেও ছাড়িয়ে গেল। নেপাল, গাড়ো- য়াল ও বার্সা থেকে সৈশ্যদের আনা হয়েছিল। এই অঞ্চলের মানুষ তাদের কাছে সম্পূর্ণ অপরিচিত, কাজেই তাদের মনে বিদ্রোহীদের প্রতি সহানুভূতি বা মায়া-মমতার লেশমাত্র ছিল না। বিদ্রোহীদের মধ্যে ২২২৬ জন লোক প্রাণ দিয়েছিল, ১৬১৫ জন লোক আহত : হয়েছিল। তাছাড়া ৫৬৮৮ জন বিদ্রোহীকে গ্রেফতার করা হয়েছিল এবং ৩৮,২৫৬ জন আত্মসমর্পণ করেছিল । কিন্তু সবচেয়ে লোমহ্র্ক ঘটনা হচ্ছে এই যে, ১৫০ জন বন্দীকে একটি -মালগাড়ীর ওয়াগনে ভতি করে কালিকট থেকে মাড্রাজে পাঠানো হয়ে- ছিল। গ্রীন্নের প্রখর রৌদ্রের অগ্নিদাহে এই মালগাড়ী ধীরগতিতে এগিয়ে চলেছিল, এই গাড়ী যখন মাড্রাজে এসে পৌছল, তখন সেই ওয়াগনটি খুলে দেখা গেল, আটক বন্দীদের মধ্যে ৬৬ জন ইতিপূর্বেই প্রাণ হারিয়েছেন। অবশিষ্ট যারা» তাদের অবস্থাও দুর্দশার চরম সীমায় এসে, পৌছেছে। ১৬২ ইরা cean ec»

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।