গুলি সাম্প্রদায়িক সংঘর্ষ হিসাবেই প্রচারিত হয়ে আসছিল । কিন্তু যে সমস্ত অভিজ্ঞ সরকারী কর্মচারী এর প্রকৃতি সম্পর্কে অন্সন্ধান চালিয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই এই অভিমত প্রকাশ করে গেছেন যে এগুলি শ্রেণী সংগ্রামেরই বিকৃত রূপ ॥ প্রকৃত নেতৃত্ব ও সংগঠনের অভাবের ফলে এই ্তায়সঙ্গত বিদ্রোহ প্রচেষ্টা আত্মঘাতী সংঘর্ষে পরিণত হয়ে চলেছিল । দীর্ঘকাল ধরে মোগল! চাষীদের মধ্যে এই অসন্তোষ ও বিক্ষোভের চাপ! আগুন ধুমায়িত হয়ে চলেছিল ।. ১৯২১ সালের ফেব্রুয়ারী মাসে খিলাফত ও স্বরাজ লাভের আন্দোলনের প্রচার বাণী তাদের কাছেও এসে পৌছাল। আন্দোলনের প্রচারকদের মধ্যে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের লোকই ছিল। ১৬ই ফেব্রুয়ারী তারিখে তাদের মধ্যে ২ জন হিন্দু.ও ২ জন মুসল- মানকে গ্রেফতার করা হুল। এখান থেকেই মোপলা জাতির ইতিহাসে এক নূতন অধ্যায়ের সুচনা হল। গ্রেফতারের ফলে সাধারণের মধ্যে দারুণ উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ল । এর প্রতিবাদে স্থানে স্থানে প্রতিবাদ সভা অন্গষ্ঠিত হতে লাগল। জনতার এই বিক্ষোভ শাস্তি-শুষ্লার বিদ্প ঘটাতে পারে, এই আশঙ্কায় সরকার এই আন্দোলনকে কঠিন হস্তে দমন. করে দিতে চাইল । সরকারের এই আক্রমণ মোপলারা নিঃশব্দে মাথা পেতে নিল না। তার পুলিশের বন্দুক ও রাইফেলের বিরুদ্ধে বর্শা ও বল্তম নিয়ে. পাণ্টা আক্রমণ চালাল। কিন্তু এবার আর আগেকার দিনের মত খণ্ড খণ্ড বিচ্ছিন্ন লড়াই নয়, সারা ভারতব্যাপী বৃটিশ বিরোধী আন্দোলনের আহ্বান তাদের মধ্যে এক নূতন উন্মাদনা জাগিয়ে তুলল। তার সঙ্গে খিলাফতের ধর্মীয় প্রেরণাও কাজ করৈ চলেছিল। হাজার হাজার মোপল! এই সংগ্রামে ঝণপিয়ে পড়ল । প্রবলতর সরকারী শক্তির বিরুদ্ধে জনতার এই সংগ্রাম স্বাভাবিকভাবেই গেরিলা ঝুদ্ধের রুপ নিয়েছিল। অহিংসার আদর্শের তাৎপর্য বোঝার মত শক্তি তাদের ছিল না। তারা পুলিশ ও সরকারী কর্মচারীদের উপর হিংসাতুক আক্রমণ চালাল, কিছু কিছু হিন্দুও তাদের এই আক্রমণের শ্রিকার হয়েছিল । সরকারের কাছে এটা একটা অকল্পনীয় ব্যাপার, সমগ্র শাসন-ব্যবস্থা কিছুকালের জন্ত স্ব্ধ হয়ে পড়েছিল । ১৬১
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।