বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

আসছিল । তাদের এই শোষণ ও অত্যাচারের কথা৷ সরকারী কর্মচারীদের অজানা ছিল না, কিন্ত বুটিশ সরকার. চিরদিন এই ভূত্বামীদের পক্ষ সমর্থন করে এসেছে। কেননা এই ভুস্বামীরাই ছিল তাদের শাসন ব্যবস্থার স্তম্ভ- স্বরূপ। কোন কোন সহৃদয় সরকারী কর্মচারী এদের এই অত্যাচারের কথা এবং এর আশঙ্কাজনক পরিণতির সম্ভাবনা সম্পর্কে উদ্ধ তন কতৃপক্ষের কাছে জানিয়ে ছিলেন।_ কিন্তু সরকার তাতে কর্ণপাত করেন নি। এই অসহায় মোপলা চাষীরা যুগের পর যুগ ধরে এইভাবে পড়ে পড়ে মার খেয়েছে। কিন্তু অবস্থা যখন সহ্যের সীমা ছাড়িয়ে যেও, তখন এরাও মাঝে মাঝে মরিয়া হয়ে এর বিরুদ্ধে বিজ্রোহ করতে চাইত। এই বিদ্রোহ করার ন্যায্য অধিকার তাদের ছিল, কিন্তু এই বিদ্রোহকে সুসংগঠিত রূপ দেবে, এমন নেতৃত্ব তাদের মধ্য থেকে বেরিয়ে আসে নি। : মোপলার! ধর্মে মুসলমান । থঙ্গল নামে অভিহিত কাজি বা মৌলবীরা ছিল এদের ধর্মীয় নেত! ৷: নেতা বলতে তারা তাদেরই জানত। এই থঙ্গলদের নেতৃতে তারা মাঝে মাঝে এই অত্যাচারী তৃষ্বামীদের. বিরুদ্ধে বিদ্রোহ করত ॥ কেরলের মালাবারে মোপলা অধ্যুষিত অঞ্চলে এমন বহু ছোট ছোট বিদ্রোহ ঘটে গেছে। কোন কোন ক্ষেত্রে এদের হাতে দু'চারজ্রন ডুস্বামীকে প্রাণ দিতে হয়েছে। কিন্তু পরক্ষণেই ভূন্বামীরা সশস্ত্র পুলিশের সহায়তায় এই খণ্ড খণ্ড বিদ্রোহগুলিকে চুর্ণ করে দিয়েছে। i j খঙ্গলদের নেতৃত্বে এই বিদ্রোহ এক অদ্ভুত আত্মঘাতী রূপ নিয়েছিল। থগলদের ডাকে এই দরিদ্র, অজ্ঞ ও ধর্গোন্সাদ ছুর্ভাগা মাম্যগুলির মধ্য থেকে ২০ থেকে ৩০ জনের মত. এক একটি দল ধর্গযুদ্ধের শপথ নিয়ে অত্যাচারী ভূম্বামীদের উপর আক্রমণ চালাত। _ লাঠি, বর্শা, তারোয়াল ইত্যাদি সাধারণ অন্ত্রশক্র নিয়েই এরা লড়াইয়ে নামত। এই অস্ত্র নিয়েই তাদের পুলিশের রাইফেলের বিরুদ্ধে লড়াই করতে হত । এ এক বিচিত্র যুদ্ধ। এই যুদ্ধের পরিণতি কি হতে পারে, তা সহজেই অন্গুমান করা যায়। বহ ধর্সযুদ্ধের যোদ্ধার! পুলিশের গুলিবর্ষণ সত্বেও পৃষ্ঠভঙ্গ দিত ন! বা আত্মসমর্পণ করত না আমরণ তাদের লড়াই চালিয়ে যেত। - মোপলারা মুসলমান আর ভুস্বামীরা সবাই হিন্দু। কাজেই এই সংঘর্ষ- ১৬০

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।