বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

ছ্শার সীমা ছিল না। তাদের এই ‘হিজরতের আন্দোলন মহাজের আন্দোলন নামে পরিচিত । সীমান্ত প্রদেশের বাদশা খান নামে সুপরিচিত আবছুল গফ-ফ্ার খানও এই আন্দোলনে দেশ ছেড়ে কাবুলে চলে গিয়েছিলেন। কিন্তু তরুণ গফ্ফার খান তখনও রাজনৈতিক জগতে প্রবেশ করেন নি, মূলতঃ ধর্মীয় ভাবাবেগ দ্বারা উদ্ধদ্ধ হয়ে তিনি আন্দোলনে অংশ গ্রহণ করেছিলেন । , ভার আত্ম- জীবনীতে তিনি সেই হাজার হাজার স্বাধীনতা, সংগাস়ীর ছুঃখ দুর্দশ! ও আত্মত্যাগের কথা বর্ণনা করেছেন। তাদের এই প্রচেষ্টা আজ আমাদের কাছে হাস্যকর বলে মনে হতে পারে কিন্তু তাই বলে তাদের স্বদেশগ্রীতি, সাহসিকতা ও আত্মত্যাগকে ছোট করে দেখার কোনই কারণ নেই। দুঃখের বিষয়, ভারতের কি মুসলমান কি হিন্দু খুব কম লোকই এই মহাঁজের আন্দো- লনের ইতিহাসের সঙ্গে পরিচিত। মোগলা বিদ্রোহ মোগলা বিদ্রোহ অসহযোগ আন্দোলনের এক বীরত্বপূর্ণ এবং বিয়োগাত্মক করুণ অধ্যায়। যারা জাতীয় আন্দোলনের ইতিহাস রচন! করেছেন, তাদের মধ্যে কেউ.কেউ মোপলা বিড্রোহকে সাম্প্রদায়িক হাঙ্গামা আখা! দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছেন । কিন্তু প্রকৃত ঘটনাটা কি তাই? এই- টাই কি মোপলা বিদ্রোহের ষথার্থ স্বরূপ? এই প্রশ্নের উত্তর পেতে হলে মোপলাদের ইতিহাষটা ভালভাবে জানা দরকার । প্রায় হাজার বছর আগে এই মোপলাদের পুরবপুরুষর1 আরব দেশ ত্যাগ করে ভারতের কেরালা প্রদেশে এসে বসতি স্থাপন করেছিল । এ যুগের মোপলাদের অধিকাংশই দরিদ্র চাষী, অল্প সংখ্যক লোক ছোটখাট ব্যবসা করে পেট: চালায়। এই দরিজ মোপলা চাষীদের নিজন্ব জমি বলতে কিছুই ছিল না, এরা কেরালার ভূম্বামীদের জমিতে কাজ করত। তাদের অসহায়- তার সুযোগ নিয়ে সেই ভূম্বামীরা তাদের উপর নিষ্ঠুর শোষণ চালিয়ে নিজে- দের সম্পদের পাহাড় গড়ে তুলত। যুগের পর যুগ ধরে এই রীতিই চলে ১৫৯

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।