বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

হয়ে আছে। ইতিহাস তার স্মৃতিকে কতটুকুই বা৷ ধরে রাখতে পেরেছে। সারা-ভারতের হিন্দু, মুসলমানদের এই অহিংস অসহযোগ আন্দোলন ছয়টি কর্মন্ুচী অনুসরণ করে পরিচালিত হয়েছিল _-১. আইনজীবীদের আদালত বর্জন করতে হবে এবং তার পরিবর্তে শালিসির মারফত বিচার ব্যবস্থা পরিচালন। করতে হবে। ২* সরকারী. অথবা সরকারী সাহাষ্য প্রাপ্ত স্কুল ও কলেজ বর্জন ও জাতীয় শিক্ষায়তনের প্রতিষ্ঠা । ৩. কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন সভার নির্বাচনে অংশ গ্রহণ না করা ।: 8. সরকারী খেতাব ও অস্ঠান্থ সম্মানস্থচক পুরস্কার বর্জন করা এবং কোন রকম সরকারী অনুষ্ঠানে যোগ না দেওয়া । €.. বিলাতী দ্রব্য বর্জন এবং স্বদেশী "শিল্প বিশেষ করে খদর শিল্পের উন্নতি সাধন । ৬. মদ্যপান বর্জন । এই আন্দোলনের আহ্বানে ভারতের কোটি কোটি হিন্দু মুসলমানের মনে অভুতপূৰ্ব উৎসাহের সঞ্চার হয়েছিল । মতিলাল নেহরু, সি.আর, দাশ, রাজেন্দ্রপ্রসাদ ও রাজাগোপালাচারির মত বিশিষ্ট আইনজীবীরা আদালত বর্জন করে রাজপথে সাধারণের মধ্যে নেমে এলেন। হাজার হাজার ছাত্র স্কুল কলেজ থেকে বেরিয়ে এসে আন্দোলনের কাজে আত্মনিয়োগ করল। সার! ভারতে সবত্র বু জাতীয় বিগ্ভায়তন গড়ে উঠেছিল। সরকার ক্ষিপ্ত হয়ে হাজার হাজার অহিংস সত্যাগ্রহীকে গ্রেফতার করে জেলখানা পূর্ণ করে তুলছিল, শেষকালে তাদের জেলখানায় স্থান দেওয়া কঠিন হয়ে দাড়াল । গান্ধীজী আশ্বাস দিয়েছিলেন, এই কর্মস্থচীকে যোল আনায় পূর্ণ করতে পারলে এক বছরের মধ্যেই স্বরাজ লাভ করা সম্ভব হবে। এই কর্মসথচীকে যোল'আনায় পুর্ণ করার চিন্তাটা নিতান্তই অবাস্তব কল্পনা ।. তাছাড়া ‘স্বরাজ’ বস্তুটি যেকি, তার প্রকৃত ব্যাখ্যাটাও তার কাছ থেকে কখনও পাওয়া যায়নি । দেশের মানুষ কিন্ত স্বরাজ বলতে স্বাধীনতাকে বুঝে ছিল কিন্ত আন্দোলনের ফলাফল যাই হোক না কেন, এই অহিংস অসহযোগ আন্দোলন ভারত ও ইংলণ্ডে সবসাধারণের মনে এক বিপুল আলোড়নের স্প্টি করে তুলেছিল। ব্যাপকভাবে বিলাতী বস্ত্র বর্জনের ফলেই .ইংলণ্ডের ম্যানচেসটার ও ল্যাংকাসায়ারের বস্ত্র শিল্প প্রচ্ভাবে ঘা খেয়েছিঙ্গ। এই বর্জন আন্দোলন যে কতবড় অস্ত্র, এ কথা বুঝতে কারো বাকি ছিল না|. ১৫৭

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।