" মাসে কংগ্রেসের নাগপুর অধিবেশনে ১৫শ প্রতিনিধির উপস্থিতিতে গান্ধীজীর সেই প্রস্তাব প্রায় সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়ে গেল। কলিকাতার অধিবেশনে যারা এই প্রস্তাবের বিরুদ্ধে ছিলেন, এবার তারাও এর পক্ষে ভোট দিলেন, একমাত্র জিন্নাহ সাহেব সেই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। জামায়েত উলেমা হিন্দের নয়শ' .জন বিশিষ্ট উলেমা কংগ্রেসের এই প্রস্তাবকে সমর্থন করে মুসলমানদের জন্ত এক ফতোয়া জারি করলেন। এই ফতোয়ার মধ্য দিয়ে তারা নির্বাচন বর্জন, সরকারী স্কুল, কলেজ ও আদালত, বর্জন এবং সরকারী উপাধি বর্জনের জন্য আহ্বান জানিয়েছিলেন । কংগ্রেস ও খিলাফত কমিটি পাঞ্জাবের বর্ধরতার প্রতিবিধান, খিলাফত সমস্যার সু-সমাধান এবং স্বরাজ প্রতিষ্ঠা, আন্দোলনের এই তিনটি প্রশ্নে এক- মত হয়েছিল। কংগ্রেস ও খিলাফত কমিটির এই মিলিত আহ্বান ভারতের হিন্দু মুসলমানদের মধ্যে এক বিপুল সাড়া জাগিয়ে তুলেছিল । অতীতে বা ভবিষ্যতে ভারতের এই ছুই সম্প্রদায় মিলিত আন্দোলনের ডাকে আর কোন দিন এমনভাবে সাড়া দেয় নি। কিন্তু আপাতদৃষ্টিতে সার্থক ফলপ্রন্থ বলে মনে হলেও আন্দোলনের মধ্যে রাজনীতি ও ধর্সান্ধতাঁর এই মিশ্রণ কোন স্থায়ী সুফল স্থপ্রি করতে পারে নি, বরঞ্চ পরবর্তীকালে তার বিপরীত প্রতি- ক্রিয়াই প্রত্যক্ষ হয়ে উঠেছিল । ভারতের রাজনৈতিক আন্দোলনের ইতি- * হাসে এটাই সবচেয়ে বড দুর্ভাগ্য যে, স্বাধীনতা আন্দোলনের সুচনা থেকে শেষ পর্যন্ত আন্দোলন কখনই ধর্মীয় দৃষ্টিভঙ্গী’ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে নি! অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর তার বিপরীত প্রতি- ক্রিয়া মর্সাস্তিকভাবে প্রত্যক্ষ হয়ে উঠেছিল । ) অতঃপর স্বরাজ ও খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমগ্র ভারতব্যাপী এক ব্যাপক আন্দোলন শুরু হয়ে গেল । এই আন্দোলন ১৯২১ সালে অহিংস অসহযোগ আন্দোলন নামে সুপরিচিত । গান্ধীজীর নেতৃত্বে সারা ভারতের হিন্দু মুসলমান মিলিতভাবে.এই আন্দোলনে ঝঁপিয়ে পড়েছিল। সে এক অভূতপূর্ব দৃশ্য । এই আন্দোলনের আহ্বানে দেশের মানুষ যে এমনভাবে সাড়া দেবে, আন্দোলনের নেতারাও বোধ করি দে কথা কল্পনা করতে পারেন নি। কঠিন ছুখ বরণ ও আত্মত্যাগের মহিমায় এই আন্দোলন মহিমান্বিত ৯৫৬
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।