আন্দোলনের প্রবাহ & জালিয়ানওয়ালাবাগের বর্বর হত্যাকাণ্ড এবং ীমগ্র পাঞ্জাব প্রদেশের উপর নির্মম অত্যাচার ও লাঞ্ছন! সার! ভারতের হিন্দু মুসলমান অধিবাসীদের মনে তীত্র বিক্ষোভের স্থষ্টি করে তুলল । খিলাফতের প্রশ্ন ভারতের মুসলমানদের মনে যে. ক্রমবর্ধমান অসন্তোষের আগুন জাগিয়ে তুলছিল, পাঞ্জাবের ঘটনা- বলীর ফলে তার উপর যেন ঘুতাহুতি পড়ল। খিলাফতের সংকট সমাধানের জন্য গান্ধীজী ভারতের মুসলমানদের সামনে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের প্রস্তাব দিয়েছিলেন । মুসলমানদের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে সমর্থন করার জঙ্য এবং তার সঙ্গে শরীক হওয়ার জন্য তিনি ভারতের হিন্দুদের প্রতি আহ্বান জানিয়েছিলেন | বৃটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করার ব্যাপারে খিলাফত কমিটি গান্ধীজীর এই প্রস্তাবকে গ্রহণ করে নিয়েছিল । ১৯২০ সালে ৯ই জুন তারিখে এলাহারাদে অনুষ্ঠিত এক সভায় খিলাফত কমিটি আন্দোলন পরিচালনার জন্য চার পর্যায়ের এক কর্মসুচী প্রণয়ন করল । প্রথমত, সরকারী উপাধি বর্জন ও অবৈতনিক সরকারী পদে ইস্তফা । দ্বিতীয়ত, সরকারের বেসামরিক চাকুরী থেকে পদত্যাগ । তৃতীয়ত, পুলিশ ও 'সৈন্ত বিভাগের কাজ থেকে পদত্যাগ । চতুর্থ, ট্যাক্স দান বন্ধ করে দেওয়া | আন্দোলনের উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করে তোলার জ্রন্য গান্ধীজী, মৌলানা মহম্মদ আলী, শওকত আলী এবং অন্যান্য বিশিষ্ট হিন্দু মুসলমান নেতারা ভারতের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করে হিন্দু মুসলমানের মিলনের বাণী প্রচার করে চলেছিলেন। ১৯২০ সালের সেপ্টেম্বর মাসে লালা লাজপৎ রায়ের সভাপতিত্বে আন্দোলন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য কলিকাতায় কংগ্রেসের এক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল । এই অধিবেশনে খিলাফত সমস 7 ও পাঞ্জাবে অনুষ্ঠিত সরকারী অত্যাচারের বিরুদ্ধে অহিংসা ও অসহযোগ : আন্দোলন করার জন্য গান্ধীজী এক প্রস্তাব আনলেন ॥ বিস্তারিতভাবে আলোচনার পর এই প্রস্তাব সংখ্যাধিকা ভোটে গৃহীত হয়েছিল |. এই প্রস্তাবের বিরুদ্ধে যার] ভোট দিয়েছিল, জিন্নাহ তাদের অন্ততম। ডিসেদ্বর ১৫৫
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।