বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

করা। শুধু একটি মাত্র প্রবেশ পথ। কিন্ত সেই সরু পথ দিয়ে কোনও সাজোয়া গাড়ী প্রবেশ করতে পারে না। যথাসময়ে ডায়ার তার সৈন্যদল নিয়ে সেই প্রবেশ পথের সামনে উপস্থিত হলেন। পার্কের ভিতরে কুড়ি- পঁচিশ হাজার লোক শান্তভাবে তাদের নেতাদের বক্ততা শুনছিলেন। ডায়ার কোন রকম হুশিয়ারী না দিয়েই তাদের ওপর গুলি চালানোর আদেশ দিলেন । গর্জে উঠল মেশিনগান, অবিরাম গুলিবর্ষণ চলল॥ পার্কের ভিতর অবক্রদ্ধ হাজার হাজার লোক প্রাণ বাচাবার জন্থ দিশাহারা হয়ে ছুটোছুটি করতে লাগল ॥ গুলির আঘাতে শত শত লোক প্রাণ দিল, পায়ের তলায় চাপা পড়ে বহু লোক মারা গেল। চিৎকার ও আর্তনাদে চারদিক ছেয়ে গেল, কিন্ত তখনও গুলিবৃষ্টি চলেছে । সভার স্থানে হতাহতের দেহ স্তুপিকৃত হয়ে উঠল। যতক্ষণ পর্যন্ত গোলা-বারুদ ছিল, ততক্ষণ অবিরাম গুলি চলেছিল। তারপর আহত ও মুসুয্দের সেই অবস্থায় ফেলে রেখে ডায়ার বিজয়ী বীরের মত. সস্থানে ফিরে গেলেন। এই গুলিবর্ষণের ফলে কত লোক হতাহত হয়েছিল, তার সঠিক হিসাব কোনদিন পাওয়া যাবে লা। এই নির্মম হত্যাকাণ্ডের পর অগ্বৃতসর শহরে ছু'মাস্পের জন্য কারফিউ জারি কর! হুল। তার চেয়ে মারাত্মক কথা, শহরে পানীয় জল ও বিছ্বাতের . সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। অতি সামান্য অভিযোগেও লোকদের বেত ও চাবুক মারা হচ্ছিল । একটা গলিতে মিস শেরউড নানী কোন একজন ইংরেজ মহিল1 নাকি সাধারণের হাতে লাঞিত হয়েছিলেন ॥ সেই অপরাধে সেই গলি দিয়ে. যার! চলাচল করত তাদের সবাইকে সারা পথ বুকে হেঁটে চলতে হত । . এই উপলক্ষে সামরিক আইনের বলে বছু লোককে গ্রেফতার করা হয়েছিল ॥. বিচারের নামে প্রচ্ছসন চালিয়ে তাদের মধ বেশ কিছু সংখ্যক লোককে মৃত্যুদণ্ড ও কারাদণ্ডে দণ্ডিত কর! হয়েছিল। ১৫ই এপ্রিল থেকে ২৯শে মে পর্যস্ত সামরিক শাসনের আমল চলেছিল। এই সময় সার! প্রদেশ জুড়ে অত্যাচার ও লাঞ্ছনার এক বিভীষিকাময় রাজন চলছিল । ৯৫৪

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।