বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে। এখানে ফেব্রুয়ারী সাস থেকেই রাউলাট গ্যাক্টের বিরুদ্ধে জনসভা অনুষ্ঠিত হযে চলেছিল। সরকারী আদেশে পাঞ্চাবে ছ'জন বিখ্যাত নেতা সত্যপাল ও ডঃ সাইফুদ্দিন কিচলুর প্রকাশ্য জনসভায় বক্তুতা দান নিষিদ্ধ করে দেওয়া হল । ৬ই এপ্রিল তারিখে অমুতসর শহরে পূর্ণ হরতাল প্রতিপালিত হয়ে গেল * কিন্তু সেদিন কোথাও কোন হাঙ্গামা বা শান্তিভঙ্গ হয় নি। প্রদেশের নেতাদের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে গান্ধীজী পাঞ্জাবে আসছিলেন । কিন্ত সরকারী আদেশে তাকে পাঞ্জাবে প্রবেশ করতে দেওয়া হল না । ১০ই এপ্রিল তারিখে সত্যপাল ও ডঃ সাইফুদ্দিন কিচলুর প্রতি অমৃতসর শহর থেকে বহিষ্কারের আদেশ দেওয়! হল । নেতাদের এই বহিষ্কারের আদেশে অম্ৃতসর শহরের লোক ক্ষিপ্ত হয়ে উঠল। এই আদেশ প্রত্যাহারের দাবী নিয়ে এক বিরাট জনতা ডেপুটি কয়িশনারের সঙ্গে সাক্ষাৎ করতে গেল । কিন্তু মিলিটারির লোকেরা তাঁদের বাধ! দিল । উত্তেজিত জনতা এই বাধা মানতে চাইল না। তখন অশ্বারোহী সৈশ্তরা তাদের ওপর নিবিচারে গুলি চালাতে লাগল । ফলে সেখানে বহুলোক হতাহত হল। কিন্ত ক্রুদ্ধ জনত| তাতেও ভয় না পেয়ে মিলিটারির গুলির উত্তরে বৃষ্টিধারার মত টিল ছুড়তে লাগল । এইভাবে ছু'পক্ষের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ ঘটে চলল, যার মধ্য দিয়ে অগ্নিদাহ, লুটপাট ও বু হত্যাকাণ্ড অনুষ্ঠিত হল॥ ১১ই এপ্রিল তারিখে, অগুতসর শহরের শ্বাসন- ভার মিলিটারী কতৃপিক্ষের হাতে ছেড়ে দেওয়। হল এবং ব্রিগেডিয়ার ভায়ার এই দায়িত্ গ্রহণ করলেন । - সামরিক কতৃপক্ষ ১৩ই এপ্রিল তারিখে এই ঘোষণা প্রচার করলেন: যে অমুতসর শহরে কোন সভা! বা শোভাযাত্রা করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা অবলম্বন, করা হবে। শহরের লোকেরা এই আদেশের বিরুদ্ধে, প্রতিবাদ জানাবার জন্মে ১৩ই এপ্রিল অপরাহ জালিয়ানওয়ালাবাগে এক সভা! আহ্বান করল। তাদের এই ছুঃসাহস দেখে ডায়ার স্থির করলেন, তিনি এর উচিত শিক্ষা দেবেন, যে শিক্ষা ভবিষ্যৎ দষ্টান্তস্রূপ কাজ করবে । জালিয়ানওয়ালাবাগ পার্কটি চারদিকে কয়েকটি বাড়ী দিয়ে ঘেরাও ১৫৩

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।