বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

দিল্লীতে যাওয়ার উদ্যোগ করেছিলেন কিন্তু সরকারী কতৃপক্ষের আদেশে তার দিল্লী যাওয়া নিষিদ্ধ হয়ে গেল, ফলে তাকে বোস্বাইতে থেকে যেতে হলে! । এদিকে গাক্ধীজীকে.গ্রেপ্তার করা হয়েছে এই জনরবট! চারদিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল । এই জনরব দেশের লোকের মনে বিরাট বিক্ষোভের স্থষ্টি করলে! । কিন্তু পাঞ্জাবের সঙ্গে অশ্য কোন প্রদেশের কোন রকম তুলনা চলে ন।। গত যুদ্ধের সাহায্যের জন্য পাঞ্জাবকে সবচেয়ে -বেশী ত্যাগ স্বীকার করতে ছে, সবচেয়ে বেশী ছুর্ভোগ পোহাতে হয়েছে । তার উপর পাঞ্জাবের লাট মাইকেল ও'ডায়ারের কুশাসন:ও অত্যাচারের ফলে সেখানকার পরিস্থিতি এক মারাত্মক অবস্থায় গিয়ে পৌর্ছেছিল। ফলে স্বাভাবিকভাবেই এই প্রদেশের আন্দোলন অন্যান্য প্রদেশের তুলনায় অনেক বেশী ব্যাপক ও তীব্র রূপ ধারণ করেছিল । উত্তেজিত জনতার মারমুখী বিক্ষোভ দেখে সরকারী কতৃপক্ষ আতঙ্কিত হয়ে পড়েছিল এবং এখানে ওখানে দু'পক্ষের মধ্য সংঘর্ষের স্ষটি হয়েছিল । পাঞ্জাবে দীর্ঘদিন থেকে কুষি-সংকট চলে আসছিল: তার ফলে সারা প্রদেশে নানা রকম হাঙ্গামা ও: গোলমাল : বেঁধেই থাকত । এই অবস্থায় মানুষের মন হতাশার শেষ পর্যায়ে নেমে , এসছিল। ঠিক এই সময় গান্মীজীর আন্দোলনের এই আহ্বান সারণ পাঞ্জাব প্রদেশের লোকের মনে যেন বিছ্বাৎ-স্পন্দন জাগিয়ে তুলেছিল | রাউলাট এাক্টের প্রতিবাদে পাঞ্জাবের নানা স্থানে আগে থেকেই সভা সমিতি চলছিল। ৬ই এপ্রিল তারিখে লাহোর শহরে বিরাট সাফলোর . সঙ্গে হরতাল উদযাপিত হলো । তার ফলে গভর্নর মাইকেল ও'ভায়ার ক্ষিপ্ত হয়ে উঠলেন । ১০ই এপ্রিল তারিখে গান্ধীজীর গ্রেপ্তারের: গুজব শোনার পর লাহোর শহরে ছাত্রদের একট শোভাযাত্রা করা হয়েছিল । পুলিশ এই শোভাযষাভার উপর গুলি চালালো । - তাছাড়া নানা স্থানে সভা ও জমায়েতের উপরেও গুলি চালানো হয়েছিল। এই ঘটনার পর তিনজন নেতার উপর বহিষ্ধারের আদেশ জারী হলো । ১ অমুতসরের বিভিষীকাময় কাহিনী ভারতের স্বাধীনতা. আন্দোলনের ক ১৫২

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।