বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

শুরু। এই হরতালের আহ্বানে বিস্ময়কর সাড়া পাওয়া গিয়েছিল। আন্দোলনের উদ্যোক্তারাও বোধ করি এই বিরাট সাফল্যের কথা কল্পনা করতে পারেন মি। এই হরতাল প্রতিপালনের ব্যাপারে ভারতের প্রতিটি নগর এবং গ্রামাঞ্চলে নিজেরাই উদ্যোগী হয়ে এগিয়ে এসেছিল। সারা দেশের মানুষের এই মিলিত প্রচেষ্টা সমগ্র জাতির মনে এক নুতন প্রাণশক্তি: ও আত্মবিশাসের সঞ্চার করলো । দিল্লীতে পূর্ব ব্যবস্থানুযায়ী ৩০শে মার্চ তারিখে হরতাল প্রতিপালিত হুয়েছিল। এই প্রশ্নে হিন্দু ও মুসলমানের মধ্যে কোন ভেদ্‌ ছিল না। জাতি বর্ণ নিধিশেষে সকল শ্রেণীর জনসাধারণ এই হরতালের শোভাযাত্রায় যোগু দিয়েছিল । একটা বিশেষ উল্লেখযোগ্য কথা, মুসলমানেরা তাদের উপাসনার স্থান জামে মসজিদ২-এ সমবেত মুসলমানদের সামনে বক্তৃতা দেওয়ার জন্য আর্য সমাজের নেত স্বামী শ্রন্ধানন্দকে আমন্ত্রণ করে নিয়ে গিয়েছিল। রাজপথে বিরাট শোভাযাত্রার মধ্যে হিন্দু-যুসলমানের.. য়ে অভূতপূর্ব ভ্রাতৃত্বের ভাব এবং জনতার যে উত্তেজনা, প্রত্যক্ষ হয়ে উঠেছিল ত সরকারী কতৃপক্ষের দুশ্চিন্তার কারণ হয়ে দাড়িয়েছিল। বল প্রয়োগ ছাড়া এই পরিস্থিতিকে আয়ত্তে আনার অশ্য কোন পদ্ধতি তাদের জানা ছিল না। পুলিশ শোভাযাত্রাকে বাধা দিয়ে দাড়াল এবং লাঠি :ও গুলি চালিয়ে শোভাযাত্রাকারীদের ছত্রভঙ্গ করে দিতে চাইল । হরতালের দিন স্বয়ং গান্ধী রী বোম্বাইতে উপস্থিত ছিলেন । টৌপার্টির সমুদ্র উপকূল. থেকে শোভাযাত্রা শুরু করে সারা নগরের পথে পথে পরি- ভ্রমণ করল কিন্তু এখানে কেউ তাদের বাধা দেয়নি। কোন ছুর্ঘটনাও ঘটে নি। গান্ধীজী ও সরোজিনী নাইডু সেদিন মসজিদ-এ দাড়িয়ে বক্তৃতা দিয়েছিলেন গাদ্ধীজীর লেখা যে সমত্ত বই-এর উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছিল, সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে প্রকাশ্য রাজপথে বইগুলি বিক্রি করা হচ্ছিল। কিন্তু আহমেদাবাদ ও গুজরাটে সেদিন খুবই গোলমাল চলেছিল । তবে সবচেয়ে শোচনীয় পরিণতি ঘটলো পাঞ্জাবে । , দিল্লীর দুর্ঘটনার সংবাদ পেয়ে গান্ধীজী তার কারণ অনুসন্ধীনের জন্য ৯৫১

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।