বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

. এই কমিটি পরিকল্পিত আইনটির জন্ঠ যে সমস্ত সুপারিশ করলো, তাতে সারা দেশের লোক স্তস্তিত হয়ে গেল। প্রথমতঃ. সরকারের বিরুদ্ধে আপত্তিজনক কার্যকলাপের জন্য সাধারণ আইনের ব্যবহার ন! ক'রে তাদের বিচার যথাসম্ভব দ্রুত শেষ ক’রতে হ্বে। দ্বিতীয়তঃ এই সমস্ত অপরাধের ক্ষেত্রে বিশেষ আদালত ক’রতে হবে। এবং সেই আদালতের প্রবৃত্ত রায়ের বিরুদ্ধে কোনো আপীল করা চলবেনা । তৃতীয়ত এই সমস্ত মামলার প্রকাশো বিচার. কার্য চলরে না। সাক্ষ্যদান সম্পর্কে সাপারণভাবে যে বিধি প্রচলিত আছে, এই সমস্ত আসামী সে অধিকার থেকে বঞ্চিত থাকবে । প্রাদেশিক সরকারগুলির হাতে খানা তল্লাশ, গ্রেফতার ও জামানত দাবী সম্পর্কে স্বেচ্ছাচারমূলক ক্ষমতা প্রদান করা হলো । এদেশের লোক এটা কল্পনাও ক’রতে পারেনি। এক হাতে ১৯১৯ সালে মন্টেগো চেমসফোর্ড রিফর্ম, অপর হাতে এই স্বেচ্ছাচারমূলক রাউলাট বিল। দ্বিতীয়টির সামনে প্রথমট একটি প্রহসনে পরিণত হয়ে গেল । দেশবাসী এট| নিঃশব্দে মেনে-নিল লা দেশের একপ্রান্ত থেকে অপর প্রান্ত এর প্রতিবাদে সোচ্চার হয়ে উঠল । কিন্তু সারা" দেশের এই প্রতিবাদ অগ্রাহ্য কর এই বিল আইন পরিষদে গৃহীত হয়ে গেল এবং ১৯১৯ সালের মার্চ মাস. থেকে তা কার্ধকর হয়ে চলল । এইভাবে বৃটিশ ' সরকার ঘুমন্ত বিড্রোহকে খেখচা মেরে জাগিয়ে তুলল, । যারা সরকারের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলেনি, এবার তারাও চুপ করে থাকতে পারলো না । বড়লাটের কার্ধনির্বাহ্ক: পরিষ:দর সভ্য শঙ্ষরন নায়ার এই আইনের বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবাদ জানালেন । উদারনৈতিক নেত শ্রীনিবাস শাস্ত্রী আইন পরিষদে এই বলে তার বক্তৃতা শেষ করলেন: যে, আমি মনে করি, আমরা ষদি এই আইনের বিরুদ্ধে আন্দোলন না করি, তাহলে আমাদের গুরুতর কর্তব্যচ্যুতি ঘটবে । মুসলিম লীগের চেয়ারম্যান মিঃজিন্লাহ সেদিন আইন পরিবদের সভায় তার: বক্তুতায় রলেছিলেন, সরকারকে কোনোরকম ভয় দেখানো আমার: উদ্দেশ্য নয়, তাহলেও আমি এ কথাটাও বলা আমার কর্তব্য বলে সনে করি যে, এই বিল যদি আইনে পরিণত হয় তাহলে দেশের এক্‌ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এমন, ব্যাপক ১৪৯

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।