ও মুসলিম জগৎ অম্পকিত। শেষ ও পঞ্চম বিষয়টি ছিল ভারতের স্বাধীন রিপাবলিক প্রতিষ্ঠার জন্য অসহযোগ আন্দোলনের সংকল্প ৷ 5 « রাউলাট এক খিলাফত সমস্যার পাশাপাশি আরে| একটি মন্ত! হিন্দু মুসলমান নিবিচারে' সকল ভারতবাসীর মনে দারুণ বিক্ষোভের স্থপ্টি করে চলেছিল। কুখ্যাত রাউলাট এ্যাক্ট এই বিক্ষোভের মূল কারণ ৷ যুদ্ধ শেষ হওয়ার পর ভারত ' এক নতুন- পরিস্থিতির, সম্ম,খীন হয়েছিল। এদেশের লোক এ যুদ্ধে ধনবল ও লোকবল যুগিয়ে ইংরেজদের পক্ষে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছিল। কাজই যুদ্ধ জয়ের পর এর বিনিময়ে দায়িত্বশীল সরকার গঠনের অধিকার লাভ করবে, স্বাভাবিবভাবেই এটা তারা আশা করেছিল। কিন্তু সত্যি- কারের রাজনৈতিক অধিকার, বলতে যা বোঝায়, তার কোন কিছুই তাদের দেয়! হয় নি। কাজেই দুদিন আাগে হোক আর পরে হোক, একটা বিদ্রোহ যে আসন্ন, সে বিষয়ে সরকারের মনে: বিন্দুমাত্র সন্দেহ ছিল না। এতদিন যুদ্ধাবস্থায় রচিত ভারতরক্ষ আইনের সাহাযে; বিডোহের যে কোনো! চেষ্টাকে অগ্ক,ুরে চূর্ণ করা গিয়েছে । কিন্ত যুদ্ধ শেষ হওয়ার পর ভারতরক্ষার আইনকে আর বেশী দিন বাচিয়ে'রাখা চলে না। সেক্ষেত্রে আগামী দিনের কঠিনতর পরিস্থিতিকে সাধারণ আইনের সাহায্যে সামলানো সম্ভর হবে না কাজেই অবিলম্বে ভারতরক্ষা আইনের পরিবর্তে তদনুর্ূপ অথবা তার চেয়েও কঠোর 'কোনে! :আইন তৈরী করতে হবে। এ বিষয়ে তাদের মনে কোনো দ্বিধা ছিল না বিদ্রোহাত্মক কার্বকলাপ দমন করার উদ্দেশ্যে আইন তৈরী করার জন্য পাঁচজন ব্যক্তিকে নিয়ে একটি আইন প্রণয়ন কমিটি গঠন করা. হলো। ইংলণ্ডের হাইকোটের জজ মিঃ রাউলাট এই কমিটির প্রেসিডেউ নিযুক্ত হয়েছিলেন । অপর. চারজনের মধ্যে ছুই জন জজ এবং দু'জন বেসরকারী লোক। দু'জন জজের মধ্যে একজন ইংরেজ ও একজন দেশীয়। বেসরকারী সভ্যদের মধ্যেও একজন ইংরেজ ও একজন দেশীয় লোককে গ্রহণ করা হয়েছিল । 2
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।